ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়

নিউইয়র্কে নাসিমপুত্র তমালের ১৪টি অ্যাপার্টমেন্ট

প্রতিবেদক
News Desk
২৭ মার্চ ২০২৫, ১০:২৬ অপরাহ্ণ

Link Copied!

নিউজ ডেস্ক :

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের ছেলে সাবেক সংসদ সদস্য তমাল মনসুরের নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ১৪টি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যার বাজার মূল্য প্রায় ৬৪ কোটি টাকা। দুদকের আবেদনের প্রেক্ষিতে অ্যাপার্টমেন্টগুলো জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। তিনি বলেন, তমাল মনসুরের অবৈধভাবে অর্জন করা এসব সম্পদ রাষ্ট্রের প্রয়োজনে ক্রোক করা একান্ত প্রয়োজন। ক্রোক না করলে এসব সম্পদ বিক্রয়, হস্তান্তর বা স্থানান্তর করার সম্ভাবনা রয়েছে বলে দুদক আবেদন করেছে।

এ ছাড়া সাবেক সংসদ সদস্য তমাল মনসুরের নামে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৩টি ব্যাংক হিসাবে ৩ কোটি ৩৭ লাখ ৩১ হাজার ৫৩৩ টাকার সন্দেহজনক অবৈধ লেনদেনের তথ্য পেয়েছে দুদক। আজ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তমাল মনসুরের নামে মামলা করেছে দুদক।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের ছেলে সাবেক এমপি তমাল মনসুরের নামে আমেরিকার নিউইয়র্কে শহরে ১৪টি অ্যাপার্টমেন্টের সন্ধান পাওয়া গেছে। যার বাজার মূল্য প্রায় ৬৩ কোটি ৯৩ লাখ ৪০ হাজার টাকা।

মামলার এজাহারে বলা হয়, নিউইয়র্কের জ্যামাইকা স্ট্রিটে আফতাব স্কাই ভিউ টাওয়ারে তমালে ১২টি ফ্ল্যাট ও ৪টি পার্কিং স্পেস আছে যার মূল্য ৪৯ হাজার ৬০০ ডলার বা ৩৮ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা (৭৭ টাকা ডলার ধরে)। স্ট্রিট বিটুইন ও কুইন্স ব্লকে দুটি বহুতল ভবন যার মূল্য যথাক্রমে ১৫ কোটি ৯ লাখ ২০ হাজার টাকা ও ১০ কোটি ৬৫ লাখ টাকা।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর গত বছরের ৩ সেপ্টেম্বর তমালের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। সেই সময় তাঁর বিরুদ্ধে তমাল মনসুরের বিরুদ্ধে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ ও হাসপাতাল ১৭৫ কোটি টাকার সরকারি ক্রয়ে নিম্নমানের মালামাল সরবরাহ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের কথা জানায় দুদক।

আরও পড়ুন

চকরিয়ায় রেলপথে ধস রোধে ২৬০ মিটার পাহাড় কাটায় প্রশ্ন

চৌফলদন্ডীতে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

‘সমাজ দৃষ্টি তালজাংগা’ সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বদলে যাচ্ছে সমাজ,পিছিয়ে যাচ্ছে মনুষ্যত্ব – আল আমিন

ঢাকা থেকে কুমিল্লা আসতেই ২০ কার্টন খেজুর উধাও

হরমুজ প্রণালীতে মাইন বসাতে শুরু করেছে ইরান

এবার ১ টনের মিসাইল ছুড়ছে ইরান, বদলে যাচ্ছে যুদ্ধক্ষেত্র

যুক্তরাষ্ট্রের ছয়টি পারমাণবিক বোমার খোঁজ মিলছেনা

জুলাই গণহত্যার আসামিদের ফিরিয়ে এনে বিচারের দাবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল

ঢাকা কলেজস্থ ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত