ঢাকাশনিবার , ১৬ মে ২০২৬
  1. সর্বশেষ

জামালপুরে জেলা আইনজীবী সমিতির সভাপতির জামিন নামঞ্জুর আইনজীবীদের আদালত বর্জন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৫৫ অপরাহ্ণ

Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ

জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন।

জামিন আবেদন নামঞ্জুরের পর ক্ষুব্ধ আইনজীবীরা আদালতের কার্যক্রম বর্জন করেন। ফলে জেলা ও দায়রা জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে আইনি সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন।

জানাযায়, তার বিরুদ্ধে গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। মঙ্গবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার আইনজীবীরা জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।

জামিন আবেদন নাকচ হওয়ার সঙ্গে সঙ্গেই আদালতে উপস্থিত আইনজীবীরা ক্ষোভ প্রকাশ করে আদালত বর্জনের ঘোষণা দেন। বিষয়টি জানাজানি হলে জেলা ও দায়রা জজ আদালতসহ অন্যান্য আদালতের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে মন্তব্য জানতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মন্টুর মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা ও দায়রা জজের বিদায় সংবর্ধনা শেষে বাসায় ফেরার পথে আইনশৃঙ্খলা বাহিনী আমান উল্লাহ আকাশকে গ্রেফতার করে। এ ঘটনায় আইনজীবী মহলে চরম উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন চট্টগ্রামের জহিরুল ইসলাম এমপি

১৪৪ ভোট পেয়ে আস্থা ভোটে জয়ী থালাপতি বিজয়

যশোরে শার্শায় পরোয়ানাভুক্ত ৭ পলাতক আসামি আটক

ফিলিং স্টেশনে অনিয়ম অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের ম্যানেজার মিজান আটক

চকরিয়ায় হামের টিকাদান কার্যক্রম জোরদার: ২০ মে পর্যন্ত চলবে বিশেষ অভিযান

কুবিতে আইকিউএসির নবীন বরণ: ৭ম দিনে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ও মার্কেটিং বিভাগের অংশগ্রহণ

নিলামের আদেশ তোয়াক্কা না করে পরিত্যক্ত ভবনে বিলাসিতা সংস্কারের মহোৎসব

কুবিতে পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ

দায়িত্ব গ্রহণের শুরুতেই ৭১৭ মদের দোকান বন্ধ করলেন মুখ্যমন্ত্রী বিজয়

শুভেন্দুর বক্তব্যের প্রতিবাদ : বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না

পানির সংকট নিরসনে স্থানীয়দের সঙ্গে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমিরের মতবিনিময়

সীমান্তে কাঁটাতারের বেড়া ভারতের অভ্যন্তরীণ বিষয় : স্বরাষ্ট্রমন্ত্রী