ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন 

প্রতিবেদক
News Desk
৮ জানুয়ারি ২০২৫, ৬:৪৪ অপরাহ্ণ

Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ

জামালপুরের ইসলামপুরে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক/বালিকা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

বুধবার (৮জানুয়ারি) ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গানে প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে দিনব্যাপী  গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব,উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম শহিদুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএএম আবু তাহের, জামালপুর জেলা শাখার জামায়াতে ইসলামী নায়েবে আমির খলিলুর রহমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল মাস্টার, ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা খোকন, প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ, প্রধান শিক্ষক মাহবুবুল আলম, বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি আনিসুর রহমান ও সৈয়দ মাসুদ রাজা।

উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বালক ও বালিকা চারটি দল অংশগ্রহণ করে।(বালিকা ফুটবল দল)উত্তর সিরাজাবাদ সঃ প্রাঃ বিদ্যালয়কে ট্রাইবেকারে ৩/২ গোলে হারিয়ে জয়লাভ করেন উলিয়া সঃ প্রাঃ বিদ্যালয়। অপর দিকে

বালক ফুটবল দল পশ্চিম ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ৩/১ গোলে হারিয়ে জয়লাভ করেন গুঠাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপদের মধ্যে মেডেল ও টফি বিতরণ করা হয়। 

আরও পড়ুন

ইসলামপুরে পৈত্রিক জমি দখলের অভিযোগ: সালিশি রায় অমান্য করে হুমকি

সুনামগঞ্জে বজ্রপাতের তাণ্ডব: চার উপজেলায় ৫ প্রাণহানি

নিউজের জের ধরে সাংবাদিক নুরুল ইসলামের উপর হামলার : গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ

ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান

সিলেটে শুরু ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডের বিভাগীয় পর্ব

ইসলামপুরে ৪নং চর হাইস্কুল এন্ড কলেজে এসএসসি বিদায় এবং নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান আয়োজন

বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে, নিয়ম-শৃঙ্খলার মাধ্যমে এই শিল্পকে বাঁচিয়ে রাখুন

পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন: উন্নয়নের চাকায় ‘জ্বালানি’ সংকটের অবরুদ্ধ দশা

ইসলামপুরে সংবদ্ধচক্রের জমি জবরদখল করার অভিযোগ

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

ইসলামপুরে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী 

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।