ঢাকাবৃহস্পতিবার , ৪ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

বোয়ালখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে বিজয়ী শিক্ষার্থীরা পেলো ইউএনও’র উপহার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৪, ৪:৫১ অপরাহ্ণ

Link Copied!

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বোয়ালখালী উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনালে বিজয়ী দুই দল ( বালক ও বালিকা) পেলো ইউএনও’র উপহার সামগ্রী।

আজ রবিবার (১৫ ডিসেম্বর) ইউএনও’র কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা চ্যাম্পিয়ন পোপাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা) ও পশ্চিম সারোয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (বালক) প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

উপহার সামগ্রীর মধ্যে ছিল ফুটবল, ব্যাটমিন্টন ও অন্যান্য সামগ্রী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন উর রশীদ, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সালমা ইসলাম, প্রধান শিক্ষক সুভাষ কুমার নন্দী, সৈয়দা রিফাত ফাতিমা, সহকারী শিক্ষক মো. সোহেল প্রমুখ।

এদিকে, ইউএনও’র উপহার পেয়ে উচ্ছ্বসিত খুদে শিক্ষার্থীরা। তারা জেলা পর্যায়েও ভালো খেলবে বলে প্রত্যাশা করছে। সেসাথে ইউএনও’র এসব উপহার সামগ্রী ভবিষ্যতে নতুন নতুন ক্রীড়া প্রেমী শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত প্রধান শিক্ষকগণ।

আরও পড়ুন

বিরোধীদলীয় নেতার সংসদের সম্মানী ভাতা কওমী মাদ্রাসায় ওয়াকফ

ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা

দেশে আবারও বাড়ানো হলো বিদ্যুতের দাম

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

মোটরসাইকেল ও অটোরিকশার ওপর থাকছেনা অগ্রিম আয়কর

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলি : দুই বাংলাদেশি আহত

সীমান্তের নিরাপত্তা থেকে মানবতার সেবায়: নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অনন্য মানবিক উদ্যোগ।

‘হাদি হত্যার’ ঘটনা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য

রাজনীতির নামে কোনো গুণ্ডামি চলবে না– হুইপ নিজান

​স্বামীর পরকীয়ার ভাংগনের মুখে রুমার সংসার