ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

চট্টগ্রামের বোয়ালখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

প্রতিবেদক
News Desk
১২ ডিসেম্বর ২০২৪, ৭:৪৬ অপরাহ্ণ

Link Copied!

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ফাইনাল খেলায় বালক ও বালিকাসহ চারটি দল অংশগ্রহণ করে।

উপজেলার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বালিকাদের ফাইনালে পোপাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে চরখিজিরপুর মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

অপরদিকে, বালকদের ফাইনাল খেলায় পশ্চিম সারোয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে পূর্ব চরণদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন উর রশীদ। প্রধান শিক্ষিকা ইসমাত ফারজানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা। বিশেষ অতিথি ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর বোরহান উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যথাক্রমে শাহেদা বেগম, বিকাশ ধর, শাহরিয়ার সুলতানা, প্রধান শিক্ষক নজির আহমদ, নুরুল হুদা চৌধুরী, মো. ইলিয়াস, কাজল কান্তি চৌধুরী, সহকারী শিক্ষক মোহাম্মদ শওকত হোসেন, মো. ফারুক ইসলাম, মো. ওসমান, মো. নুরুল কবির, মোহাম্মদ উল্ল্যাহ প্রমুখ। খেলা পরিচালনা করেন গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক প্রজীব কুমার বড়ুয়া।

আরও পড়ুন

ডিজিটাল নাগরিকতা ও অপতথ্য যাচাই বিষয়ে কুবি শিক্ষার্থীদের গ্রামভিত্তিক ক্যাম্পেইন

জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় শৈশবের স্কুলের ছোট ভাইদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সালাউদ্দিন আহমেদ

ছায়া সংসদ বিতর্কে রানার আপ অর্জন ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের

সড়ক দুর্ঘটনার শিকার হয়েও কুবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন রাতুল

“হ্যাঁ” জয়যুক্ত হলে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ফিরে আনা সম্ভব:ড.এ এইচ এম হামিদুর রহমান আযাদ

ডা. শফিকুর রহমানের জনসভা আজ মহেশখালীতে প্রস্তুত মঞ্চ, প্রশাসনের নজরদারি জোরদার

চিরিংগাসহ উপকূলীয় এলাকায় চিংড়ি ঘের নিরাপদ করা হবে : আব্দুল্লাহ আল ফারুক

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত: তারেক রহমানের উপদেষ্টা

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরার মিথ্যা অপবাদ ছড়ানোয় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রীসংস্থা

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে আল-খাওয়ারেজমি সাইন্স ফেস্ট-২০২৫

নৌবাহিনীর তৎপরতায় কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান বোটসহ ২০ জেলে উদ্ধার

গাইবান্ধার সাঘাটায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান: ১৩ যানবাহনকে প্রসিকিউশন