ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

বস্তা পদ্ধতিতে ভাসমান সবজি চাষে চমক সৃষ্টি করেছেন ঠাকুরগাঁওয়ের রুবেল 

প্রতিবেদক
News Desk
১৮ আগস্ট ২০২৪, ৬:৫৩ অপরাহ্ণ

Link Copied!

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

জলাবদ্ধ পতিত জমিতে  বস্তা পদ্ধতিতে ভাসমান সবজি চাষ হচ্ছে ঠাকুরগাঁওয়ে। এসময় লাউসহ বিভিন্ন সবজির চাহিদাও বেশ। বস্তা পদ্ধতি ভাসমান  এই চাষে অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন হওয়ায়  আশা করছেন স্থানীয়রা।

জলাবদ্ধতায় পরিত্যক্ত ২০ শতাংশ  জমিতে বস্তা পদ্ধতিতে ভাসমান লাউ চাষ করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা (নামাজ পড়া) গ্রামের কৃষক রুবেল ইসলাম। পানির ওপরে এখন বাঁশের মাচায় ঝুলছে শত শত  লাউ। কীটনাশক ও রাসায়নিক সার ছাড়াই শুধু জৈব সার ব্যবহার করে সবজি উৎপাদন করছেন তিনি। 

অন্য জমির তুলনায় বিষমুক্ত এই সবজির ফলনও হয়েছে দ্বিগুণ। ভাসমান সবজির সাথে মাছও চাষ করছেন। সমন্বিত চাষে কম খরচে বেশি লাভ হওয়ার আশায় খুশি এ কৃষক পরিবার। 

পরিচর্যা ছাড়া তেমন পরিশ্রম নেই ভাসমান সবজি চাষে। ২০ শতাংশ জমিতে ১০ হাজার টাকা খরচ  হলেও প্রায় ৩০-৩৫ হাজার টাকা  আয়ের আশা ঐ কৃষকের।

পরিত্যক্ত ডোবা, জলাশয় বা অনাবাদী জমিতে  ভাসমান বস্তা পদ্ধতিতে সবজি  চাষ  কৃষকদের উদ্বুদ্ধ করছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ রায়। উপজলো কৃষি কর্মকর্তা কৃষ্ণ রায় বলেন, আগে দেশের দক্ষিণ অঞ্চলে ভাসমান সবজি চাষ হতো, ঠাকুরগাঁওয়ে বস্তা পদ্ধতিতে ভাসমান সবজি চাষ নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। তিনি আরও বলেন, এই প্রথম ঠাকুরগাঁও সদর উপজেলায় এধরনের সবজি হিসেবে লাউ চাষ করেছে রুবেল নামক একজন কৃষক, কৃষি বিভাগ সর্বদা সঠিক পরামর্শ দিবে রুবেলকে, যাতে আরো অনেক কৃষক জলাশয় বা পানির উপরে ভাসমান পদ্ধতিতে সবজি চাষে আগ্রহ হয়।

আরও পড়ুন

চকরিয়ায় রেলপথে ধস রোধে ২৬০ মিটার পাহাড় কাটায় প্রশ্ন

চৌফলদন্ডীতে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

‘সমাজ দৃষ্টি তালজাংগা’ সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বদলে যাচ্ছে সমাজ,পিছিয়ে যাচ্ছে মনুষ্যত্ব – আল আমিন

ঢাকা থেকে কুমিল্লা আসতেই ২০ কার্টন খেজুর উধাও

হরমুজ প্রণালীতে মাইন বসাতে শুরু করেছে ইরান

এবার ১ টনের মিসাইল ছুড়ছে ইরান, বদলে যাচ্ছে যুদ্ধক্ষেত্র

যুক্তরাষ্ট্রের ছয়টি পারমাণবিক বোমার খোঁজ মিলছেনা

জুলাই গণহত্যার আসামিদের ফিরিয়ে এনে বিচারের দাবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল

ঢাকা কলেজস্থ ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত