ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

যশোরের শার্শা প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা

প্রতিবেদক
News Desk
৬ জুলাই ২০২৪, ১১:৪০ অপরাহ্ণ

Link Copied!

আশরাফুল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি:

যশোরের শার্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের উন্নয়নে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুলাই) বিকালে শার্শা অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা পরিষদের  চেয়ারম্যান সোহরাব হোসেন, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার উপজেলা প্রথামিক শিক্ষা অফিসার ওয়ালীয়ার রহমান ,সদর ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দিন তৌতা সহ প্রমুখ।

অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ এর উপজেলা পর্যায়ে শ্যামলাগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ।

খেলায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ চ্যাম্পিয়ন (বালক) গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও (বালিকা)কায়বা সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহণ করে।

আরও পড়ুন

চকরিয়ায় মোবাইল কোর্ট অভিযান: অনিয়মের দায়ে জরিমানা

তুরস্কেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

খুনকর্মচারীর ছুরিকাঘাতে নিজ কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক খুন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন যুদ্ধজাহাজ: আইআরজিসি

গলাকাটা’ বাণিজ্যে নিরব কর্তৃপক্ষ শিরোনামে সংবাদের প্রতিবাদ

‎ ‎ফসল রক্ষা বাঁধে নীরব বাণিজ্য, প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দূর্নীতির দৃশ্যমান চিত্র

ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান

ইরানের হামলার জবাবে পাল্টা হামলা চালালো কাতার

এবার ইরানকে প্রকাশ্যে সমর্থন করলো উত্তর কোরিয়া

ঢাকা-আরিচা মহাসড়কের গাড়ির হর্নে অতিষ্ঠ জাবির ৫ হাজার শিক্ষার্থী

আজ আকাশে দেখা যাবে পুর্ণগ্রাস চন্দ্রগ্রহণ