ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

ঘূর্ণিঝড় ‘রেমাল’ বাংলাদেশে কবে নাগাদ আঘাত হানতে পারে?

প্রতিবেদক
News Desk
২৪ মে ২০২৪, ১১:০০ পূর্বাহ্ণ

Link Copied!

নিউজ ডেস্ক :

ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আগামীকাল শনিবার (২৫ মে) ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ ঘূর্ণিঝড়ের নাম হবে ‘রেমাল’। পরদিন রোববার সন্ধ্যায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। ওই সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। খবর হিন্দুস্থান টাইমসের।

ভারতের আবহাওয়া দপ্তর গতকাল বৃহস্পতিবার এক বুলেটিনে এসব তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, ‘বৃহস্পতিবার সকালে বঙ্গোপসাগরের দক্ষিণপূর্ব ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্যাঞ্চলের নিম্নচাপটি উত্তরপূর্ব দিকে সরে গেছে এবং বঙ্গোপসাগরের দক্ষিণ ও পশ্চিম-মধ্যাঞ্চলে অবস্থান করেছে। আগামী শনিবার (২৫ মে) এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।’

ভারতের আবহাওয়া দপ্তর থেকে ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাত হানার কথা বলা হলেও আবহাওয়াবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে নির্দিষ্ট করে বলা হচ্ছে, এটি ভারতের উড়িশা অথবা বাংলাদেশের উপকূল দিয়ে যেতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সংস্থা ইসিএআই ও এনসিইপি জানিয়েছে, ঘূর্ণিঝড় রেমাল উড়িশা উপকূলে আছড়ে পড়বে। অপরদিকে আইএমডি, এনসিইউএম ও আইএমডি এমএমই বলছে, ঘূর্ণিঝড়টি শক্তি সঞ্চার করে বাংলাদেশ উপকূলে আঘাত হানবে।

আর ঘূর্ণিঝড়টি আঘাত হানা শুরু করতে পারে আগামী রোববার (২৬ মে) বিকেল ৫টা ৩০ মিনিট থেকে ২৭ মে রাত ২টা ৩০ মিনিটের মধ্যে।

‘রেমাল’ একটি আরবি শব্দ, যার বাংলা অর্থ বালু। এবারের নামটি দিয়েছে ওমান।

আরও পড়ুন

দোয়া ও ইফতার আয়োজন করতে যাচ্ছে ঢাকা কলেজ প্রাক্তন রোভার ফোরাম

দোয়া ও ইফতার আয়োজন করতে যাচ্ছে ঢাকা কলেজ প্রাক্তন রোভার ফোরাম

রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজারে মেসুত ওজিল ও বিলাল এরদোয়ান

‎পবিত্র রমজান নিয়ে কুবি শিক্ষার্থীদের ভাবনা

চিরিঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহেদের অকাল এর মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের শোক

দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি’র জয়ে কুবি শাখা ছাত্রদলের গণ মিষ্টি বিতরণ

রমজানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-অফিসের সময়সূচি

হাইস্কুল শিক্ষার্থীদের মধ্যে রোজা রেখে ক্লাসে অংশগ্রহণ নিয়ে হতাশা

জনতুষ্টিবাদ, দ্বান্দ্বিক প্রক্ষেপণ এবং এক্স্যাক্ট ম্যান এর প্রয়োজনীয়তা—আবু শাহেদ চৌধুরী

দুর্নীতি ও প্রশাসনিক অপরাধ হ্রাসে ধর্মীয় ও নৈতিক বাধ্যবাধকতা প্রবর্তনের প্রস্তাব-