ঢাকাবুধবার , ১০ জুনe ২০২৬
  1. সর্বশেষ

১৬ ঘণ্টায় দেশে ৫ বার ভূমিকম্প : জনমনে আতংক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৭ নভেম্বর ২০২৫, ৫:৫৯ অপরাহ্ণ

Link Copied!

নিউজ ডেস্ক :

মাত্র ১৬ ঘণ্টার ব্যবধানে বাংলাদেশে পরপর ৫টি ভূমিকম্প অনুভূত হয়েছে। যদিও কম্পনগুলোর মাত্রা ছিল মৃদু থেকে মাঝারি। তবুও আতঙ্কে সাধারণ মানুষ।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র আর্থকোয়েক লিস্ট অর্গানাইজেশন সূত্রে জানা যায়, ১৬ ঘণ্টা আগে গতরাত ১২টা ০২ মিনিটে ৩ দশমিক ০ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়েছে। এটির উৎপত্তিস্থল ছিল সিলেটে।

তারপর রাত ৩টা ২৯ মিনিটে ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এটির উৎপত্তিস্থল ছিল কক্সবাজারে। তারই এক মিনিট পর আবারও সিলেটে হয় ৩ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমকম্পন।

এরপর আজ ভোর ৬টা ১২ মিনিটে সিলিটে ৩ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। সবশেষ বিকাল ৪টা ১৫ মিনিটে ৩ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছে। যার উৎপত্তিস্থল ছিল উৎপত্তিস্থল নরসিংদীতেই।

এর আগে, গত ২১ নভেম্বর সকালে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে ঢাকাসহ সারাদেশ কেঁপে ওঠে। এ ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আবহাওয়া অফিস জানিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭।

আরও পড়ুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২, আহত অন্তত ২০

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা

ইসলামপুরে খড় শুকাতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

দাবি আদায়ে আইএমসি তে ইন্টার্ন ও সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

শিশু রামিসাকে ধর্ষণ–হত্যায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চকরিয়ায় ফারুক হেলথ কেয়ারের শুভ উদ্বোধন, চালু হলো তিনটি বিশেষায়িত ইউনিট

চকরিয়ায় ধরা’র মানববন্ধন, আলোচনা সভা ও মৌন মিছিল

বিশ্ব পরিবেশ দিবসে বাপা চকরিয়ার আলোচনা সভা, মাতামুহুরী নদী রক্ষায় জোর দাবি

শ্রীপুর উপজেলায় এক অসহায় ব্যক্তির চিকিৎসা সেবায় এগিয়ে এলেন জামায়াত নেতৃবৃন্দ