ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘রেমাল’

প্রতিবেদক
News Desk
১৫ মে ২০২৪, ৭:৫৬ অপরাহ্ণ

Link Copied!

অনলাইন ডেস্ক :

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘রেমাল’। যা মে মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়। ভারতীয় আবহাওয়া দপ্তরের বরাতে প্রতিবেদনে বলা হয়, মে মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। ২০ মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। এরপর সেটি ক্রমে উত্তর দিকে হয়ে শক্তি বাড়িয়ে ২৪ মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে সেই ঝড়ের গতিবেগ কতটা থাকবে, বা কতটা ক্ষয়ক্ষতি হবে, তা এখনও স্পষ্ট নয়।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর নামকরণ করেছে ওমান। আরবি-তে যার অর্থ বালি। অবশ্য এই নামে গাজা থেকে ১.৭ কিলোমিটার দূরে একটি শহরও রয়েছে। এবার বাংলার ধেয়ে আসতে পারে সেই ‘রেমাল’।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ২০ মে থেকে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে। তবে কোথায়, কত গতিতে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে, তা এখনই বলা যাচ্ছে না। অনুমান করা হচ্ছে, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মধ্যে কোথাও এটি আছড়ে পড়তে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ঘূর্ণিঝড়ের জেরে ২৪ মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে উপকূল এলাকায়। বৃষ্টি চলতে পারে ২৬ মে পর্যন্ত।

আরও পড়ুন

দোয়া ও ইফতার আয়োজন করতে যাচ্ছে ঢাকা কলেজ প্রাক্তন রোভার ফোরাম

দোয়া ও ইফতার আয়োজন করতে যাচ্ছে ঢাকা কলেজ প্রাক্তন রোভার ফোরাম

রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজারে মেসুত ওজিল ও বিলাল এরদোয়ান

‎পবিত্র রমজান নিয়ে কুবি শিক্ষার্থীদের ভাবনা

চিরিঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহেদের অকাল এর মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের শোক

দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি’র জয়ে কুবি শাখা ছাত্রদলের গণ মিষ্টি বিতরণ

রমজানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-অফিসের সময়সূচি

হাইস্কুল শিক্ষার্থীদের মধ্যে রোজা রেখে ক্লাসে অংশগ্রহণ নিয়ে হতাশা

জনতুষ্টিবাদ, দ্বান্দ্বিক প্রক্ষেপণ এবং এক্স্যাক্ট ম্যান এর প্রয়োজনীয়তা—আবু শাহেদ চৌধুরী

দুর্নীতি ও প্রশাসনিক অপরাধ হ্রাসে ধর্মীয় ও নৈতিক বাধ্যবাধকতা প্রবর্তনের প্রস্তাব-