ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

ক্রিকেট ইতিহাসে রেকর্ড সৃষ্টি : কোনও রান না দিয়েই ৭ উইকেট

প্রতিবেদক
News Desk
২৬ এপ্রিল ২০২৪, ৩:৪৭ অপরাহ্ণ

Link Copied!

স্পোর্টস ডেস্ক

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ক্রিকেট যতই আধুনিক হচ্ছে, ততই নতুন নতুন কীর্তি গড়ছে ক্রিকেটাররা। অবশ্য রেকর্ড ভাঙা-গড়ার খেলাই ক্রিকেট। সেটি আরো একবার প্রমাণ করলেন ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোমালিয়া।

বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার বালিতে টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্দোনেশিয়া ও মঙ্গোলিয়া নারী ক্রিকেট দল। ম্যাচে মঙ্গোলিয়াকে বলতে গেলে একাই হারিয়েছেন ইন্দোনেশিয়ার ক্রিকেটার রোমালিয়া। একাই ৭ উইকেট নিয়ে তিনি গড়েছেন বিশ্বরেকর্ড। শুধু তাই নয় ৩.৩ ওভার বল করে কোনও রানই দেয়নি এই ইন্দোনেশিয়ান ক্রিকেটার। আর এতেই পুরুষ এবং নারী ক্রিকেটের সব রেকর্ডবুক নতুন করে লিখলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ০ রানে ৭ উইকেট নেয়ার নজির এবারই প্রথম।

এ নিয়ে আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে এক ইনিংসে ৭ উইকেট নেয়ার ঘটনা ঘটেছে তিনবার। ৭ উইকেট নেয়া বাকি দুই বোলার ফেডেরিক ওভারডিজক ও অ্যালিসন স্টকস। কোনো রান না দিয়ে সেরা বোলিংয়ের কীর্তি আগে ছিল নেপালের অঞ্জলি চাদের। মালদ্বীপ নারী দলের বিপক্ষে ২০১৯ সালে ০ রানে ৬ উইকেট নেন অঞ্জলি।

আরও পড়ুন

ইসলামপুরে পৈত্রিক জমি দখলের অভিযোগ: সালিশি রায় অমান্য করে হুমকি

সুনামগঞ্জে বজ্রপাতের তাণ্ডব: চার উপজেলায় ৫ প্রাণহানি

নিউজের জের ধরে সাংবাদিক নুরুল ইসলামের উপর হামলার : গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ

ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান

সিলেটে শুরু ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডের বিভাগীয় পর্ব

ইসলামপুরে ৪নং চর হাইস্কুল এন্ড কলেজে এসএসসি বিদায় এবং নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান আয়োজন

বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে, নিয়ম-শৃঙ্খলার মাধ্যমে এই শিল্পকে বাঁচিয়ে রাখুন

পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন: উন্নয়নের চাকায় ‘জ্বালানি’ সংকটের অবরুদ্ধ দশা

ইসলামপুরে সংবদ্ধচক্রের জমি জবরদখল করার অভিযোগ

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

ইসলামপুরে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী 

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।