ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

বোয়ালখালীতে চেয়ারম্যান স্মৃতি অলিম্পিক ফুটবলের ফাইনাল খেলা সম্পন্ন

প্রতিবেদক
News Desk
৪ মার্চ ২০২৪, ১:৩৮ পূর্বাহ্ণ

Link Copied!

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বোয়ালখালীতে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে বীর মুক্তিযোদ্ধা আবুল বশর চেয়ারম্যান স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। রবিবার (৩ মার্চ) গোমদণ্ডী একাদশ ক্লাবের আয়োজনে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায়
মুখোমুখি হয় আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের চাম্পা তালুকদার পাড়া ফুটবল দল ও পৌরসভার বহদ্দারপাড়াস্থ দুলা মিয়া সওদাগর স্মৃতি ফুটবল দল।

খেলায় চাম্পা তালুকদার পাড়া ফুটবল দল ট্রাইব্রেকারে দুলা মিয়া সওদাগর স্মৃতি ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।

এতে বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা, সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেলাল হোসেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও জাহেদ ব্রাদার্সের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদুল হক, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম জাকারিয়া, গোমদণ্ডী একাদশ ক্লাবের উপদেষ্টা চেয়ারম্যান এ এস এম সাইফুদ্দীন চৌধুরী, টুর্নামেন্ট পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এস এম আলম।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. জসীম উদ্দীনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাউন্সিলর মো. ইসমাইল হোসেন চৌধুরী আবুর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন গোমদণ্ডী একাদশ ক্লাবের সভাপতি আবুল হাসেম মতি, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন আলী প্রমুখ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে নগদ প্রাইজ মানি ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

আরও পড়ুন

ইসলামপুরে পৈত্রিক জমি দখলের অভিযোগ: সালিশি রায় অমান্য করে হুমকি

সুনামগঞ্জে বজ্রপাতের তাণ্ডব: চার উপজেলায় ৫ প্রাণহানি

নিউজের জের ধরে সাংবাদিক নুরুল ইসলামের উপর হামলার : গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ

ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান

সিলেটে শুরু ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডের বিভাগীয় পর্ব

ইসলামপুরে ৪নং চর হাইস্কুল এন্ড কলেজে এসএসসি বিদায় এবং নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান আয়োজন

বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে, নিয়ম-শৃঙ্খলার মাধ্যমে এই শিল্পকে বাঁচিয়ে রাখুন

পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন: উন্নয়নের চাকায় ‘জ্বালানি’ সংকটের অবরুদ্ধ দশা

ইসলামপুরে সংবদ্ধচক্রের জমি জবরদখল করার অভিযোগ

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

ইসলামপুরে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী 

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।