ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

বোয়ালখালীতে মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৬ অপরাহ্ণ

Link Copied!

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বোয়ালখালী পৌরসভার উদ্যোগে ১ম বারের মত আয়োজিত মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর মেয়র জহুরুল ইসলাম জহুরের স্বাগত বক্তব্যে এবং সদস্য সচিব ইসমাইল হোসেন আবুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস.এম. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, রিকু ইন্টারন্যাশনাল লি. এর চেয়ারম্যান জহুর চৌধুরী, মাওয়া গ্রুপের চেয়ারম্যান হাজি মোহাম্মদ আলম ববি, শাহাদাত হোসেন, শেখ শহিদুল আলম, সিআইপি জাহাঙ্গীর আলম, সিআইপি জসিম উদ্দিন প্রমূখ। এছাড়াও পৌরসভার সকল কাউন্সিলর, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন বলেন,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধুলাসহ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে দেশ। খেলাধুলা শরীর ও মন দুটাই ভালো রাখে। বর্তমান তরুণ প্রজন্মরা যেভাবে মোবাইল ও অপসংস্কৃতিতে লিপ্ত হয়ে পড়ছে সেগুলি থেকে যুবসমাজকে বাঁচাতে এই ধরনের খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। পড়া-লেখার পাশাপাশি খেলাধুলায়ও নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। এছাড়াও বোয়ালখালীতে ১ম বারের মত মেয়র গোল্ডকাপ ফুটবল আয়োজন করেছে এটা সত্যি প্রশংসনীয়।

উদ্বোধনী খেলায় বোয়ালখালী ফুটবল একাডেমি বনাম হারুন স্মৃতি একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে খেলা গোল শূন্য ড্র হয়। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে।

আরও পড়ুন

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা

কালকিনিতে একাধিক মামলার আসামি ফয়সাল তালুকদার গ্রেফতার