ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

বোয়ালখালীতে বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল বাশার স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কাল

প্রতিবেদক
News Desk
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৩৪ অপরাহ্ণ

Link Copied!

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের বোয়ালখালীর ঐতিহ্যবাহী সংগঠন গোমদণ্ডী একাদশ ক্লাবের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল বশর স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হবে আগামীকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ।

ঐদিন সন্ধ্যায় বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন স্টান্ডার্ড ব্যাংকের সাবেক পরিচালক ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ মোহাম্মদ জাহেদুর হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সারোয়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেলাল হোসেন চেয়ারম্যান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, বোয়ালখালী পৌরসভা মেয়র  ও দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক  জহুরুল ইসলাম জহুর, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস,এম জাকারিয়া, বাদশা মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মুছা চৌধুরী, পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী নাছের আলী, গোমদন্ডী একাদশ ক্লাবের উপদেষ্টা চেয়ারম্যান এ,এস,এম, সাইফুদ্দিন চৌধুরী, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক জসীম উদ্দীন, যুগ্ম আহ্বায়ক এম,এস,আলম, সদস্য সচিব ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ইসমাইল হোসেন আবু।

উল্লেখ্য, গোমদণ্ডী একাদশ ক্লাব আয়োজিত এ টুর্নামেন্টে এবার চট্টগ্রামের ৩৬টি ফুটবল দল ১২টি গ্রুপে অংশ নিবে। টুর্নামেন্টের প্রতিটি খেলা সান্ধ্যকালীন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

ডিজিটাল নাগরিকতা ও অপতথ্য যাচাই বিষয়ে কুবি শিক্ষার্থীদের গ্রামভিত্তিক ক্যাম্পেইন

জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় শৈশবের স্কুলের ছোট ভাইদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সালাউদ্দিন আহমেদ

ছায়া সংসদ বিতর্কে রানার আপ অর্জন ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের

সড়ক দুর্ঘটনার শিকার হয়েও কুবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন রাতুল

“হ্যাঁ” জয়যুক্ত হলে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ফিরে আনা সম্ভব:ড.এ এইচ এম হামিদুর রহমান আযাদ

ডা. শফিকুর রহমানের জনসভা আজ মহেশখালীতে প্রস্তুত মঞ্চ, প্রশাসনের নজরদারি জোরদার

চিরিংগাসহ উপকূলীয় এলাকায় চিংড়ি ঘের নিরাপদ করা হবে : আব্দুল্লাহ আল ফারুক

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত: তারেক রহমানের উপদেষ্টা

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরার মিথ্যা অপবাদ ছড়ানোয় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রীসংস্থা

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে আল-খাওয়ারেজমি সাইন্স ফেস্ট-২০২৫

নৌবাহিনীর তৎপরতায় কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান বোটসহ ২০ জেলে উদ্ধার

গাইবান্ধার সাঘাটায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান: ১৩ যানবাহনকে প্রসিকিউশন