ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

সাকিব বাদ : বাংলাদেশ দলের নতুন অধিনায়ক শান্ত

প্রতিবেদক
News Desk
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১:৩৪ পূর্বাহ্ণ

Link Copied!

তাশরিফুল ইসলাম :

তিন ফরম্যাটেই নতুন অধিনায়ক পেল বাংলাদেশ। সাকিব আল হাসানের পরিবর্তে এখন থেকে লাল সবুজের নেতৃত্ব দেবেন নাজমুল হাসান শান্ত। সোমবার বিসিবির বৈঠক শেষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তিন ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। তবে লাল-সবুজের হয়ে শেষবারের মতো টস করে ফেলেছেন এই অলরাউন্ডার। নেতৃত্বে সাকিবের আগ্রহ না থাকায় অধিনায়কত্ব নিয়ে নতুন করে ভেবেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ভারত বিশ্বকাপে খেলতে যাওয়ার আগেই সাকিব জানিয়েছিলেন, আসর শেষে আর একদিনও অধিনায়কত্ব করতে চান না। বিশ্বকাপ শেষে বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ খেললেও চোটের কারণে সেখানে ছিলেন না সাকিব। তার অনুপস্থিতিতে নিউজিল্যান্ড সিরিজে তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অন্তবর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও এবার পূর্ণাঙ্গভাবে নেতৃত্ব পেতে যাচ্ছেন শান্ত। তাকেই তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বিসিবি।

এখনও পর্যন্ত সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশকে ১১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শান্ত। সাদা পোশাকে তার অধিনায়কত্বে মোট ২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে এক টেস্টে হারের বিপরীতে একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ।

ওয়ানডেতে শান্তর নেতৃত্বে ৬ ম্যাচ খেলে ৫ ম্যাচেই হেরেছে বাংলাদেশ। বিপরীতে একটি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। আর টি-টোয়েন্টিতে ৩ ম্যাচে ১ জয় ও ১ হার অধিনায়ক শান্তর। অপর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

আরও পড়ুন

ইসলামপুরে পৈত্রিক জমি দখলের অভিযোগ: সালিশি রায় অমান্য করে হুমকি

সুনামগঞ্জে বজ্রপাতের তাণ্ডব: চার উপজেলায় ৫ প্রাণহানি

নিউজের জের ধরে সাংবাদিক নুরুল ইসলামের উপর হামলার : গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ

ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান

সিলেটে শুরু ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডের বিভাগীয় পর্ব

ইসলামপুরে ৪নং চর হাইস্কুল এন্ড কলেজে এসএসসি বিদায় এবং নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান আয়োজন

বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে, নিয়ম-শৃঙ্খলার মাধ্যমে এই শিল্পকে বাঁচিয়ে রাখুন

পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন: উন্নয়নের চাকায় ‘জ্বালানি’ সংকটের অবরুদ্ধ দশা

ইসলামপুরে সংবদ্ধচক্রের জমি জবরদখল করার অভিযোগ

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

ইসলামপুরে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী 

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।