ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কুতুবদিয়ায় নোঙরের সমর্থকদের উপর হামলার অভিযোগ

প্রতিবেদক
News Desk
৫ জানুয়ারি ২০২৪, ৫:৫২ অপরাহ্ণ

Link Copied!

কুতুবদিয়া প্রতিনিধি ;

কক্সবাজারের কুতুবদিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত নোঙর প্রতীকের নির্বাচনী পথসভা শেষে ফেরার পথে সমর্থকদের উপর নৌকার সমর্থকদের হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ( ৪ জানুয়ারী) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার উপজেলার ধুরুং মডেল হাইস্কুল এন্ড কলেজ মাঠে নোঙর প্রতীকের পথসভা বিশাল জনসমুদ্রে পরিণত হয়। সভাশেষে মানুষ যে যার মতো চলে যাচ্ছিল। এসময় নোঙর সমর্থকদের উপর অতর্কিত হামলা করে স্থানীয় ছাত্রলীগের কয়েকজন নেতা। পরে তাদের সাথে যোগ দেয় উপজেলা ছাত্রলীগের নেতা/কর্মীরা। গাড়ি ভাংচুর করে নোঙরের সমর্থকদের পিটাতে থাকে। নোঙরের সমর্থকরা দিক্বিদিক পালিয়ে যায়।

নোঙর প্রতীকের প্রার্থী শরিফ বাদশা জানান, হামলার সময় তিনি ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একটি কক্ষে অবস্থান করছিলেন। হামলাকরীরা বারবার দরজায় আঘাত করেছে। সমাবেশ স্থলে ভাঙ্গচুর করেছে।যানবাহনে হামলা চালিয়ে সমর্থক ও পথচারীদের এলোপাতাড়ি মেরেছে। এ ঘটনায় বেশকিছু আহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ও কোস্ট গার্ডদের সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়।

এ ঘটনায় কোন মামলার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

কক্সবাজার ডিসি কলেজকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদ ইফাতের মায়ের আকুতি

এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হয়ে টানেল বানিয়েও লাভ নেই: সারজিস

সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন

ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়াবে রামু: ৪০তম স্বর্গপূরী উৎসবে প্রধান অতিথি এমপি কাজল