ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়

সারা দেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

প্রতিবেদক
News Desk
২৯ ডিসেম্বর ২০২৩, ১:৪২ অপরাহ্ণ

Link Copied!

নিউজ ডেস্ক :

আসন্ন জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে এক হাজার ১৫১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিপুলসংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এবং শান্তিশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, ২৯ ডিসেম্বর থেকে আগামী ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ সারা দেশের নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

এর আগে গত ২০ নভেম্বর নির্বাচনী দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সম্ভাব্য ব্যয় নিয়ে বৈঠক করে নির্বাচন কমিশন সচিবালয়। বৈঠক শেষে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ভোটের মাঠে আনসার ৫ লাখ ১৬ হাজার, পুলিশ (র‍্যাবসহ) ১ লাখ ৮২ হাজার ৯১ জন, কোস্টগার্ড ২ হাজার ৩৫৫ জন, বিজিবির সদস্য থাকবেন ৪৬ হাজার ৮৭৬ জন। নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের কথা ছিল ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত।

কিন্তু গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সশস্ত্র বাহিনী মোতায়েন নিয়ে নতুন সিদ্ধান্ত হয়। ২৯ ডিসেম্বরের পরিবর্তে ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত তাদের মাঠে থাকার নতুন সিদ্ধান্ত জানায় সশস্ত্র বাহিনী বিভাগ।

সশস্ত্র বাহিনী মোতায়েনে যানবাহনের জ্বালানি, রক্ষণাবেক্ষণ ও ভাড়া, সশস্ত্র বাহিনীর সদস্যদের দৈনিক ভাতা, কন্টিনজেন্সি, ক্যাম্প/বাসস্থান, পানি, বিদ্যুৎ, গ্যাস এবং টেলিফোন বিল নির্বাচন কমিশন বহন করবে।

উল্লেখ্য, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন তারা। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি

আরও পড়ুন

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

কক্সবাজার ডিসি কলেজকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদ ইফাতের মায়ের আকুতি

এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হয়ে টানেল বানিয়েও লাভ নেই: সারজিস

সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন

ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়াবে রামু: ৪০তম স্বর্গপূরী উৎসবে প্রধান অতিথি এমপি কাজল