ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে।

প্রতিবেদক
admin
১৪ ডিসেম্বর ২০২৩, ১২:৫৫ পূর্বাহ্ণ

Link Copied!

মোঃ শিবলী সাদিক, রাজশাহী।

রাজশাহীতে বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রী সেলসিয়াসে। গত কয়েকদিন থেকেই দেশের উত্তরাঅঞ্চলে তাপমাত্রা কমার সাথে সাথে কনকনে শীত পড়ছে। তবে সকালে কুয়াশায় ঢাকা না পড়লেও সকাল থেকেই সূর্যের মুখ দেখা মিলেছে।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন এতথ্য জানান।

এই শীতে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতাল গুলোতে। বাড়ীর শিশু ও বৃন্ধদের শীতে কষ্ট বেড়েছ। অপর দিকে গরম পোশাক কিনতে ফুটপাতেও নিন্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে।

এর আগে গত সোমবার নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে এখন পর্যন্ত এটাই দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

অপরদিকে সারাদেশে শীত বাড়তে থাকার মধ্যে কিছু এলাকার ওপর দিয়ে আগামী তিন দিন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের বুধবার সকাল থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের পশ্চিমাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, “বুধবার রংপুর বিভাগের কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।”

এ সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানান তিনি।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।

আরও পড়ুন

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

কক্সবাজার ডিসি কলেজকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদ ইফাতের মায়ের আকুতি

এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হয়ে টানেল বানিয়েও লাভ নেই: সারজিস

সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন

ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়াবে রামু: ৪০তম স্বর্গপূরী উৎসবে প্রধান অতিথি এমপি কাজল