ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

আদমদীঘিতে বজ্রপাতে একজনের মৃত্যু, আহত-১

প্রতিবেদক
admin
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১:২০ পূর্বাহ্ণ

Link Copied!

মো: মোমিন খাঁন, স্টাফ রিপোর্টার (বগুড়া) : নদীতে মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে হাফিজুল ফকির (৩৮) নামের এক ব্যক্তির মুত্যু হয়েছে। এসময় তার সঙ্গী বুলবুল হোসেন (৩৫) নামের অপরজন গুরুতর আহত হলে তাকে বগুড়ায় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। গতকাল রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা বগুড়ার আাদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির বাগিচাপাড়া গ্রামের মাঠে গভীর নলকুপের পাশে এ ঘটনা ঘটে। মৃত হাফিজুল ফকির কাহালু উপজেলার চাকদহ গ্রামের শাহাজাহান ফকিরের ছেলে ও আাহত বুলবুল হোসেন একই গ্রামের মহসিন আলীর ছেলে।
আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার জানান, গত রোববার দুপুরে উল্লেখিত ব্যক্তিরা আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের পাশে বাগিচাপাড়ায় নাগর নদীতে মাছ ধরতে আসেন। তারা মাছ ধরার পর বাড়িতে ফিরে যাবার পথে বিকেল ৩টায় বাগিচাপাড়া মাঠের নভীর নলকুপের নিকট পৌঁছিলে সেখানে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই হাফিজুল ফকিরের মৃত্যু হয়। এ সময় তার সঙ্গী বুলবুল হোসেন গুরুতর আহত হয়। পুলিশ ঘটনাস্থর পরিদর্শন করেছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, এ ঘটননায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

আরও পড়ুন

কুবির ইংরেজি বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন

আর্থিক অসচ্ছল শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের মিসাইল হামলা

কুয়েতে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

আল আকসায় তারাবি বন্ধ করলো ইসরাইল, হুঁশিয়ারি খতিবের

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন

কুবিতে “ভাই-বন্ধু সোসাইটি” এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাউজান প্রেস ক্লাবের আমৃত্যু সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদ স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নতুন অফিস উদ্বোধন

ট্যালেন্টপুল বৃত্তি পেলেন তানযীমুল উম্মার ছাত্র তাহসিন আল মানাফ