ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. রাজনীতি

গণঅধিকার পরিষদের রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের মতবিরোধ প্রকাশ্যে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২০ জুন ২০২৩, ১২:০৯ অপরাহ্ণ

Link Copied!

নিউজ ডেস্ক :

 

গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক নুরের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে। এরই মধ্যে রেজা কিবরিয়াকে সরিয়ে দলটির ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে মো. রাশেদ খানকে।

 

তবে গণঅধিকার পরিষদের আহ্বায়ক পদে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে অবৈধ বলে মনে করেন রেজা কিবরিয়া।

 

মঙ্গলবার (২০ জুন) গণমাধ্যমের সঙ্গে এক ফোনালাপে এই মন্তব্য করেন তিনি। ভিপি নুররা যখন এমন সিদ্ধান্ত নিলেন, তখন দেশের বাইরে অবস্থান করছেন রেজা কিবরিয়া।

 

দেশে ফিরে তিনিও পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন তিনি। ফিরে এসে এ সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

 কী ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে বলেন, ‘তাকে (নুরকে) প্রয়োজনে দল থেকে বহিষ্কার করা হবে।’

এর আগে সোমবার (১৯ জুন) রাতে তাকে সরিয়ে গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয় সংগঠনের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খাঁনকে। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে পূর্বনির্ধারিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সোমবার মধ্যরাতে সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও দফতর সমন্বয়ক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

 

এতে বলা হয়, সংগঠনের সদস্য সচিব নুরুল হক নুরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সংগঠনের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার বিভিন্ন রাজনৈতিক তৎপরতা নিয়ে আলোচনা হয়। এ ছাড়াও দেশের চলমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

আরও পড়ুন

চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি