ঢাকাশুক্রবার , ৫ জুনe ২০২৬
  1. সর্বশেষ

১২০ থেকে ১৪৫ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মোখা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১১ মে ২০২৩, ১:৩৮ অপরাহ্ণ

Link Copied!

আবহাওয়া বার্তা :

ঘূর্ণিঝড় মোখা ১৪ মে সকাল থেকে দুপুরের মধ্যে উপকূলে ১২০ থেকে ১৪৫ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে। আক্রান্ত হতে পারে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী এলাকা।

বৃহস্পতিবার (১১ মে) সকালে ঘূর্ণিঝড় মোখা নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এমন পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান।

সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।

বর্তমানে ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার থেকে দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটারে বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়া পরিচালক জানান, আজ মধ্যরাত হতে সকাল নাগাদ প্রবল ঘূর্ণিঝড় এবং শুক্রবার সন্ধ্যা নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে মোখা। আবহাওয়া বার্তায় দেশের চার সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এর আগে এসব বন্দরে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছিল।

আরও পড়ুন

বিরোধীদলীয় নেতার সংসদের সম্মানী ভাতা কওমী মাদ্রাসায় ওয়াকফ

ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা

দেশে আবারও বাড়ানো হলো বিদ্যুতের দাম

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

মোটরসাইকেল ও অটোরিকশার ওপর থাকছেনা অগ্রিম আয়কর

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলি : দুই বাংলাদেশি আহত

সীমান্তের নিরাপত্তা থেকে মানবতার সেবায়: নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অনন্য মানবিক উদ্যোগ।

‘হাদি হত্যার’ ঘটনা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য

রাজনীতির নামে কোনো গুণ্ডামি চলবে না– হুইপ নিজান

​স্বামীর পরকীয়ার ভাংগনের মুখে রুমার সংসার