ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের “হিট লিস্ট” আইনি লড়াইয়ে বিজয়ী হলেন থালাপতি : তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞা স্থগিত একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী র‌্যাব-১৫-এর মানবিক উদ্যোগ: বন্যাদুর্গত ২৫০ পরিবারের পাশে সৌজন্য উপহার নিয়ে র‌্যাব নিহত নিরঞ্জন দাসের পরিবারের পাশে এমপি লুৎফুর রহমান কাজল। শিক্ষক: মানুষ গড়ার শ্রেষ্ঠ কারিগর উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবা ও মোটরসাইকেল জব্দ পেকুয়ায় বন্যার্তদের পাশে ১১ বিজিবি, ৫১০ পরিবারে ত্রাণ বিতরণ টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১৯০ পরিবারের পাশে ১১ বিজিবি দিনে ব্যাংকের কর্মী, রাতে চায়ের দোকান—ক্লান্তিকে হার মানিয়ে এগিয়ে চলা এক মানুষের গল্প

৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর ট্রাম্পের বিধিনিষেধ বাতিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : বিশ্বের ৩৯টি দেশের নাগরিকদের আশ্রয় ও অভিবাসন প্রক্রিয়ার ওপর ট্রাম্প প্রশাসনের আরোপ করা কঠোর বিধিনিষেধ বাতিল করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। গত শুক্রবার (স্থানীয় সময়) ওয়াশিংটন ডিসির ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জন ম্যাককনেল এই রায় দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ২০২৫ সালের নভেম্বরে ওয়াশিংটনে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির ঘটনার পর এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। ওই সিদ্ধান্তের কারণে ৩৯ দেশের নাগরিকদের আশ্রয়, গ্রিন কার্ড, কাজের অনুমতি ও নাগরিকত্বসংক্রান্ত আবেদনগুলো দীর্ঘদিন ধরে আটকে ছিল। বিচারক জন ম্যাককনেল বলেন, এসব পদক্ষেপ বহু অভিবাসীকে আইনি অনিশ্চয়তায় ফেলেছে এবং তাদের জীবন-জীবিকাকে প্রভাবিত করেছে। তার মতে, সংশ্লিষ্ট সরকারি সংস্থা জাতীয় নিরাপত্তার অজুহাতে অভিবাসন প্রক্রিয়া স্থগিত রেখেছে, যা অনেক ক্ষেত্রে আবেদনকারীদের নিজস্ব কোনো দোষ ছাড়াই হয়েছে। তিনি আরও বলেন, ছয় মাসের বেশি সময় ধরে অনেকেই বৈধভাবে কাজ করতে পারছেন না এবং তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। ট্রাম্প প্রশাসন দাবি করেছিল, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই বিধিনিষেধ প্রয়োজন ছিল। তবে আদালত সেই যুক্তির সমালোচনা করেছে। উল্লেখ্য, ৩৯টি দেশের অধিকাংশই আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন অঞ্চলের। এর আগে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ৭৫টি দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়াও আংশিকভাবে স্থগিত করেছিল। তথ্যসূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর ট্রাম্পের বিধিনিষেধ বাতিল

আপডেট সময় : ০৭:১৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬