ঢাকা ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইবির নবনিযুক্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তের নির্দেশ রাকসু ভবনে হামলা ঘিরে রাবিতে উত্তেজনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. এমতাজ হোসেন কলকাতায় রাতজুড়ে ধরপাকড়: ১৪ জন আটক, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর ‎সরকারি ৬২ লাখ টাকার বিল দখল নিয়ে উত্তপ্ত ধর্মপাশা: সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ–পাল্টা অভিযোগ “জাবিতে ‘Decoding Time’ শিক্ষার্থীদের চোখ দিয়ে অতীত অনুসন্ধানের অনন্য প্রদর্শনী” চুপ্পুকে সেফ এক্সিট দিতে চায় বিএনপি: আখতার হোসেন কুবির বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন

সীমান্তে ১১ বিজিবির বড় সাফল্য: জারুলিয়াছড়ি পয়েন্টে সোয়া ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ১৫৪ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্টাফ রিপোর্টার,কক্সবাজারঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১ লাখ ৪৫টি বার্মিজ ইয়াবা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১৩ হাজার ৫০০ টাকা।

শুক্রবার (১৯ জুন) রাত পৌনে ১টায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৮ জুন) বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে ব্যাটালিয়নের অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী সেগুনবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সীমান্ত পিলার ৪৭/২-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এবং জারুলিয়াছড়ি বিওপি থেকে প্রায় ৮০০ গজ পূর্ব দিকে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবিরের সার্বিক দিকনির্দেশনায় বিজিবির একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালায়।

বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান নিয়ে কয়েকজন চোরাকারবারি বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় পাচারকারীরা সঙ্গে থাকা ইয়াবার চালান ফেলে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১০টি কার্টনে থাকা ৯৯ হাজার ৪৪টি খয়েরি রঙের এবং ১ হাজার ১টি সবুজ রঙের ইয়াবাসহ মোট ১ লাখ ৪৫টি বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করে যাচ্ছে বিজিবি এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, জব্দ হওয়া ইয়াবার চালানটি জারুলিয়াছড়ি-কেইচ্ছ্যাবুনিয়া-নাইক্ষ্যংছড়ি-লাইটেরপথ-মনিরঝিল হয়ে রামু চা-বাগান এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে বিজিবির কঠোর নজরদারির কারণে চোরাকারবারিদের সেই পরিকল্পনা ভেস্তে যায়। সীমান্তজুড়ে সক্রিয় একাধিক প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে এসব মাদক পাচার হয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের কারণে এসব সিন্ডিকেট এখন চাপে রয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীমান্তে ১১ বিজিবির বড় সাফল্য: জারুলিয়াছড়ি পয়েন্টে সোয়া ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

আপডেট সময় : ০১:২২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬