Logo বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫

যানজট-ফুটপাত দখলমুক্ত ও খেলার মাঠ উদ্ধারে পেকুয়ায় নাগরিক আবেদন

হুমায়ুন কবির (স্টাফ রিপোর্টার)
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

যানজট, ফুটপাত দখল, যত্রতত্র ময়লা-আবর্জনা, পরিবেশ দূষণ ও খেলার মাঠ দখলসহ নানা নাগরিক সমস্যায় ভোগান্তিতে পড়েছেন কক্সবাজারের পেকুয়া পৌরসভার বাসিন্দারা। এসব সমস্যা দ্রুত সমাধানের দাবিতে লিখিত আবেদন করেছেন পেকুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ও ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি কামরান জাদিদ মুকুট।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)দুপুর ১২টার দিকে পেকুয়ার কর্মরত সাংবাদিকদের সঙ্গে নিয়ে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলামের কাছে এসব দাবিতে লিখিত আবেদন জমা দেন তিনি।
আবেদনে পেকুয়া চৌমুহনী ও পেকুয়া বাজারের প্রধান সড়কের দুই পাশে থাকা ভাসমান দোকান ও হকারদের নিয়ন্ত্রণ করে পথচারীদের নির্বিঘ্ন চলাচলের ব্যবস্থা, যানজট নিরসন, বাজারের বিভিন্ন স্থানে নির্দিষ্ট জায়গায় ডাস্টবিন স্থাপন এবং ময়লা-আবর্জনা অপসারণে প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবি জানানো হয়।
এ ছাড়া পেকুয়া বাজারস্থ ছালেহা কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ঐতিহাসিক খেলার মাঠটি দখলমুক্ত করে শিশু-কিশোর ও যুবকদের খেলাধুলার উপযোগী করে তোলার দাবি জানানো হয়েছে। বাজারে চুরি প্রতিরোধে হাই-পাওয়ার ক্যামেরা স্থাপনসহ আরও কয়েকটি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ও আবেদনে তুলে ধরা হয়।
কামরান জাদিদ মুকুট বলেন, দীর্ঘদিন ধরে পেকুয়ার মানুষ যানজট ও ফুটপাত দখলের কারণে দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে পেকুয়া বাজার ও চৌমুহনী এলাকায় প্রতিদিন অসংখ্য মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। গত তিন মাস ধরে যুবদলের নেতাকর্মীরা বাজারের যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে কাজ করেছেন।তিনি আরো বলেন, ছালেহা কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি একসময় খেলাধুলায় মুখর ছিল। বর্তমানে বিভিন্নভাবে জায়গা দখল হয়ে যাওয়ায় এবং ময়লা-আবর্জনা পড়ে থাকায় সেখানে খেলাধুলার পরিবেশ নেই। শিশু-কিশোর ও যুবকদের জন্য মাঠটি আবারও উন্মুক্ত ও খেলাধুলার উপযোগী করা জরুরি। জনগুরুত্বপূর্ণ এসব বিষয় প্রশাসনের নজরে আনতেই সাংবাদিকদের সঙ্গে নিয়ে লিখিত আবেদন করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম বলেন, কামরান জাদিদ মুকুটের পক্ষ থেকে জনগুরুত্বপূর্ণ কয়েকটি দাবি লিখিতভাবে পাওয়া গেছে। এর মধ্যে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা, বাজার ও চৌমুহনীতে ডাস্টবিন স্থাপন, ছালেহা কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ঐতিহাসিক খেলার মাঠ উন্মুক্ত করা এবং বাজারে চুরি প্রতিরোধে হাই-পাওয়ার ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন বিষয় রয়েছে।
তিনি আরও বলেন, ডাস্টবিন স্থাপনের জন্য একটি জায়গা চিহ্নিত করে অস্থায়ী ডাস্টবিন স্থাপনের বিষয়ে তহসিলদারকে নির্দেশ দেওয়া হয়েছে। যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে পেকুয়ার দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সার্জেনের সঙ্গেও কথা হয়েছে।
খেলার মাঠ প্রসঙ্গে তিনি বলেন, ওই জায়গার ফাইল বের করার জন্য তহসিলদারকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি জায়গা কেউ দখল করে থাকলে আইনগত সিদ্ধান্ত নিয়ে তা উচ্ছেদের ব্যবস্থা করা হবে।
পরে সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলামের নির্দেশে তহসিলদার মাহামুদুল হক যুবদল নেতা মুকুট ও সাংবাদিকদের সঙ্গে নিয়ে অস্থায়ী ডাস্টবিন স্থাপনের জায়গা এবং খেলার মাঠ উন্মুক্ত করার স্থান পরিদর্শন করেন।

ট্রাফিক সার্জেন দিদার বলেন, যানজট নিরসনের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কিছু নির্দেশনা দিয়েছেন। আশা করছি, দ্রুত যানজট নিরসনে একটি স্থায়ী সমাধান বের করা সম্ভব হবে।
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের দ্রুত উদ্যোগে পেকুয়া বাজার ও চৌমুহনীর দীর্ঘদিনের যানজট কমবে, ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত হবে, যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা বন্ধ হবে এবং শিশু-কিশোরদের জন্য হারিয়ে যাওয়া খেলার মাঠটি আবারও ফিরে আসবে। এতে পেকুয়া পৌরসভার নাগরিক জীবন কিছুটা হলেও স্বস্তির মুখ দেখবে।

বিষয়:

ঠাকুরগাঁওয়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা

ঠাকুরগাঁওয়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা

যানজট-ফুটপাত দখলমুক্ত ও খেলার মাঠ উদ্ধারে পেকুয়ায় নাগরিক আবেদন

যানজট-ফুটপাত দখলমুক্ত ও খেলার মাঠ উদ্ধারে পেকুয়ায় নাগরিক আবেদন

জুলাই গণহত্যা মামলায় ৭ নেতার মৃত্যুদন্ডের রায়ে আমরা সন্তুষ্ট—চিফ প্রসিকিউটর

জুলাই গণহত্যা মামলায় ৭ নেতার মৃত্যুদন্ডের রায়ে আমরা সন্তুষ্ট—চিফ প্রসিকিউটর

ডাকসুর ‘বহুমাত্রিক’ ও ‘হাতেখড়ি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

ডাকসুর ‘বহুমাত্রিক’ ও ‘হাতেখড়ি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

জুলাই গণহত্যা মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

জুলাই গণহত্যা মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

গোলকিপার সাঈদীর ওপর সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে পেকুয়ায় মানববন্ধন

গোলকিপার সাঈদীর ওপর সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে পেকুয়ায় মানববন্ধন

বিআরটিএকে ফাঁসাতে এসে সাংবাদিকদের প্রশ্নে বিপাকে কথিত শ্রমিক নেতা

বিআরটিএকে ফাঁসাতে এসে সাংবাদিকদের প্রশ্নে বিপাকে কথিত শ্রমিক নেতা

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহ ও একে ফজলুল হকের ছবি ভাঙচুর করা কে এই তৈয়ব ?

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহ ও একে ফজলুল হকের ছবি ভাঙচুর করা কে এই তৈয়ব ?

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি ভুলে গেছে বিএনপি-বিরোধীদলীয় নেতা

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি ভুলে গেছে বিএনপি-বিরোধীদলীয় নেতা

 হিটু শেখের মৃত্যুদণ্ডে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়
১০

হিটু শেখের মৃত্যুদণ্ডে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়

এলাকার খবর

সম্পর্কিত