শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং প্রতিভাবান শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে কক্সবাজারের মাতামুহুরীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাগর ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬। আগামী ২১ নভেম্বর, শনিবার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে।
সাগর ফাউন্ডেশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে মাতামুহুরীর চেমুশিয়ায় অবস্থিত উত্তর-পূর্ব চেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
‘শিক্ষাই আলোর পথ, মেধাই ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেধা বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে এবং নিজেদের মেধা-প্রতিভা বিকাশে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।
এ আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক শাহাব উদ্দিন সাগর। তাঁর পৃষ্ঠপোষকতায় পরিচালিত এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
শিক্ষার প্রসার ও মেধার বিকাশে এ ধরনের উদ্যোগ স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষানুরাগীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।