Logo শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫

জালিয়াতির ২৬ বছর: রংপুর মাউশির তদন্তে কলেজের অধ্যক্ষ

রাফিউল ইসলাম রাব্বি, রংপুর ব্যুরো:
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

ফাইল ছবি:
ফাইল ছবি:

রংপুরের শ্যামপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কাজল মাহমুদের বিরুদ্ধে অন্যের একাডেমিক সনদ ব্যবহার করে দীর্ঘ ২৬ বছর ধরে শিক্ষকতা করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। জাল সনদের ভিত্তিতে প্রভাষক থেকে শুরু করে ধাপে ধাপে তিনি কলেজের অধ্যক্ষ পদে উন্নীত হন। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রংপুর অঞ্চলের তদন্তে এ জালিয়াতির তথ্য সামনে আসে।

তদন্তে দেখা যায়, অধ্যক্ষ কাজল মাহমুদের মূল বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নে এবং তার প্রকৃত নাম ফারুক হোসেন। অথচ জাতীয় পরিচয়পত্রে তিনি নিজের নাম মো. কাজল মাহমুদ, বাবার নাম মো. ছোবাহান মাস্টার ও মায়ের নাম ফাতেমা বেগম ব্যবহার করে ঠিকানা দেখিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের কামারপাড়ায়।

অন্যদিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা রাফসান মাহমুদের (পূর্বনাম মো. কাজল মাহমুদ) ১৯৯৪ ও ১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তার ১৯৯১ সালের এইচএসসি (রেসিডেন্সিয়াল মডেল কলেজ) এবং ১৯৮৯ সালের এসএসসি (খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়, যশোর বোর্ড) সনদের রোল, রেজিস্ট্রেশন ও শিক্ষাবর্ষ হুবহু ব্যবহার করে চাকরি পান শ্যামপুর কলেজের বর্তমান অধ্যক্ষ। পরবর্তীতে প্রকৃত সনদধারী রাফসান মাহমুদ বিদেশে উচ্চশিক্ষার জন্য ডুপ্লিকেট সনদ ও মার্কশিট তুলতে গেলে জালিয়াতির বিষয়টি জানতে পারেন এবং আইনি প্রক্রিয়ায় নিজের নাম সংশোধন করে 'রাফসান মাহমুদ' করেন।

অভিযুক্ত শিক্ষক ১৯৯৯ সালে গাইবান্ধার সুন্দরগঞ্জ মহিলা কলেজে ইংরেজি প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০১৪ সালে কাউনিয়া মহিলা কলেজে উপাধ্যক্ষ এবং ২০২৩ সালে শ্যামপুর ডিগ্রি কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে:ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান থেকে ইংরেজিতে স্নাতকোত্তর দাবি করলেও মাউশির তদন্তে শেক্সপিয়ারের কোনো উপন্যাসের নাম পর্যন্ত বলতে পারেননি তিনি। এছাড়া সনদ ছাড়া তাঁর কাছে কোনো মার্কশিট, প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ড পাওয়া যায়নি। কুড়িগ্রামের অধিবাসী হয়ে পটুয়াখালীর প্রত্যন্ত অঞ্চলের স্কুল থেকে পাসের বিষয়টি নিয়ে কলেজ পরিচালনা পর্ষদ ও মাউশি উভয় পক্ষই বিস্ময় প্রকাশ করেছে।

 সকল অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ কাজল মাহমুদ দাবি করেছেন, তাঁর সনদই আসল এবং রাফসান মাহমুদ নামে ব্যক্তিটি ব্যক্তিগত আক্রোশ থেকে তাঁর সনদ জালিয়াতি করছেন। তিনি আরও জানান, ২৬ বছরের চাকরি জীবনে তিনটি মন্ত্রণালয়ের অডিটে কোনো ত্রুটি ধরা পড়েনি এবং এ বিষয়ে তিনি আইনি ব্যবস্থা নেবেন।

শ্যামপুর ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মনিরুজ্জামান মনির জানান, তদন্তে দোষ প্রমাণিত হলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাউশি রংপুর অঞ্চলের উপ-পরিচালক (কলেজ) কামরুজ্জামান পাইকার জানিয়েছেন, শিক্ষাবোর্ড ও বিশ্ববিদ্যালয় থেকে অফিসিয়াল নথিপত্র পাওয়ার পর জালিয়াতির বিষয়ে চূড়ান্ত আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিষয়:

আবারও স্বৈরাচার ও গুপ্ত দল এক হয়েছে-ফেনীতে প্রধানমন্ত্রী
১

আবারও স্বৈরাচার ও গুপ্ত দল এক হয়েছে-ফেনীতে প্রধানমন্ত্রী

ফেরদৌসী মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, আসন শূন্য ঘোষণা
২

ফেরদৌসী মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, আসন শূন্য ঘোষণা

বিআরডিবির পরিচালক নির্বাচিত হলেন সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর সেলিম
৩

বিআরডিবির পরিচালক নির্বাচিত হলেন সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর সেলিম

ঐতিহ্যবাহী রুহিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিলেন মকসেদ আলী
৪

ঐতিহ্যবাহী রুহিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিলেন মকসেদ আলী

কর্মচারী আমাকে পরীক্ষার খাতা জমা দেয়নি: ইবি উপ-উপাচার্য
৫

কর্মচারী আমাকে পরীক্ষার খাতা জমা দেয়নি: ইবি উপ-উপাচার্য

জালিয়াতির ২৬ বছর: রংপুর মাউশির তদন্তে কলেজের অধ্যক্ষ
৬

জালিয়াতির ২৬ বছর: রংপুর মাউশির তদন্তে কলেজের অধ্যক্ষ

ইসলামপুরে কমরেড মনজুরুল আহসান খানের ৮১তম জন্মদিনে হাজার মানুষের বিনামূল্যে চোখের আলো
৭

ইসলামপুরে কমরেড মনজুরুল আহসান খানের ৮১তম জন্মদিনে হাজার মানুষের বিনামূল্যে চোখের আলো

ঢাবিতে শহীদ ওসমান হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
৮

ঢাবিতে শহীদ ওসমান হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল

এবার চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের মিছিল
৯

এবার চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের মিছিল

২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে ৫০৭ কোটি টাকা বিল, জিএম বরখাস্ত
১০

২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে ৫০৭ কোটি টাকা বিল, জিএম বরখাস্ত

এলাকার খবর

সম্পর্কিত