Logo শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫

কর্মচারী আমাকে পরীক্ষার খাতা জমা দেয়নি: ইবি উপ-উপাচার্য

তাহজুল ইসলাম (তাওহিদ) (ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি)
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন  ছবি:
উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ছবি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের পরীক্ষার খাতা হারিয়ে যাওয়ার প্রসঙ্গে বলেছেন, 'আমাকে বিভাগের কর্মচারী জাভেদ কোনো খাতা জমা দেয়নি। খাতা না পাওয়া সত্ত্বেও অযাচিতভাবে আমার উপর দায় চাপানো হচ্ছে। বিভাগে থেকে খাতা না আসলে কিভাবে নাম্বার দিব?'

তিনি বলেন, 'কিছুদিন আগে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কর্মচারী জাভেদ আলী আমার বাসায় এসে হাতে একটা খাম দিয়ে বলেন এখানে নম্বর আছে। ওই খামের নম্বরটা থেকে কোর্সের  শিক্ষার্থীদের পূর্ণ নাম্বারিং করতে অনুরোধ জানান। পরে আমি তাকে জিজ্ঞেস করি খাতা কোথায়? সে উত্তর দেয় বিভাগে খাতা পাওয়া যায়নি। পরে তাকে খাতা খুজে নিয়ে আসতে বলি এবং তারপর নাম্বার দেওয়া হবে বলে জানিয়ে দেন।'

তিনি আরও বলেন, 'তিন-চার দিন পরে জাভেদ পুনরায় এসে হাত জোড় করে বলে স্যার খাতা খুঁজে পায়নি। মনে হয় বিভাগের অনেক পুরাতন খাতা-পত্রের সাথে ভুলে বিক্রি করে দিয়েছি। যেখানে আমার কাছে কোনো খাতাই আসেনি সেখানে মার্ক দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। আমাকে না জানিয়ে অবগত না করে খাতা দেওয়া হয়েছে বললেই তো হবে না। আমার কাছে কোন খাতাই আসেনি, আবার হারিয়ে ফেললাম কিভাবে?'

এ ঘটনায় জাভেদ আলী বলেন, 'আগে যা হয়ে গেছে তা নতুন করে আমি বলতে পারবো না।'

এর আগে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, বিভাগের খাতাপত্র আমিই দেখি। প্রোভিসি স্যারকে আমি খাতা দিয়েছিলাম।

উল্লেখ্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের একটি কোর্সের ৬০টির বেশি উত্তরপত্র হারিয়ে যাওয়ায় পাঁচ মাস ধরে আটকে আছে সেমিস্টারের ফল। ফল প্রকাশ করতে না পারায় পরবর্তী সেমিস্টারের পরীক্ষাও স্থগিত করেছে বিভাগ। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের পরীক্ষা গত ২ মে শুরু হয়ে শেষ হয় ২০ মে। এ সেমিস্টারে মোট ছয়টি কোর্সের মধ্যে পাঁচটির নম্বরপত্র পরীক্ষা কমিটির সভাপতির কাছে জমা পড়েছে। তবে ২১০৭ নম্বর কোর্সের (History of the Modern Europe Till 1848 A.C.) উত্তরপত্রের হদিস না পাওয়ায় ফল প্রকাশ করতে পারছে না বিভাগ। এই ঘটনার তদন্তে ২৬ সেপ্টেম্বর অধ্যাপক ড.শাহাবুল আলমকে আহ্বায়ক করে কমিটি গঠন করেছে বিভাগ।

বিষয়:

আবারও স্বৈরাচার ও গুপ্ত দল এক হয়েছে-ফেনীতে প্রধানমন্ত্রী
১

আবারও স্বৈরাচার ও গুপ্ত দল এক হয়েছে-ফেনীতে প্রধানমন্ত্রী

ফেরদৌসী মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, আসন শূন্য ঘোষণা
২

ফেরদৌসী মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, আসন শূন্য ঘোষণা

বিআরডিবির পরিচালক নির্বাচিত হলেন সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর সেলিম
৩

বিআরডিবির পরিচালক নির্বাচিত হলেন সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর সেলিম

ঐতিহ্যবাহী রুহিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিলেন মকসেদ আলী
৪

ঐতিহ্যবাহী রুহিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিলেন মকসেদ আলী

কর্মচারী আমাকে পরীক্ষার খাতা জমা দেয়নি: ইবি উপ-উপাচার্য
৫

কর্মচারী আমাকে পরীক্ষার খাতা জমা দেয়নি: ইবি উপ-উপাচার্য

জালিয়াতির ২৬ বছর: রংপুর মাউশির তদন্তে কলেজের অধ্যক্ষ
৬

জালিয়াতির ২৬ বছর: রংপুর মাউশির তদন্তে কলেজের অধ্যক্ষ

ইসলামপুরে কমরেড মনজুরুল আহসান খানের ৮১তম জন্মদিনে হাজার মানুষের বিনামূল্যে চোখের আলো
৭

ইসলামপুরে কমরেড মনজুরুল আহসান খানের ৮১তম জন্মদিনে হাজার মানুষের বিনামূল্যে চোখের আলো

ঢাবিতে শহীদ ওসমান হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
৮

ঢাবিতে শহীদ ওসমান হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল

এবার চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের মিছিল
৯

এবার চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের মিছিল

২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে ৫০৭ কোটি টাকা বিল, জিএম বরখাস্ত
১০

২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে ৫০৭ কোটি টাকা বিল, জিএম বরখাস্ত

এলাকার খবর

সম্পর্কিত