Logo শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫

ঠাকুরগাঁওয়ে চোরের লাঠির আঘাতে বৃদ্ধার মৃত্যু

মাজহারুল ইসলাম বাদল
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার চাপাতি গ্রামে পানির পাম্প চুরি করার সময় দেখে ফেলায় চোরের লাঠির আঘাতে বিন্দুমতি (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে রুহিয়া থানার ৩ নম্বর রাজাগাঁও ইউনিয়নের চাপাতি দুর্গা মন্দিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বিন্দুমতি ওই গ্রামের মৃত অনিল সরকারের স্ত্রী বলে জানা যায়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে মৃত অনিল সরকারের ছোট ছেলে রঞ্জন সরকারের (৩২) বাড়িতে পানির পাম্প চুরির উদ্দেশ্যে ঢুকে দুর্বৃত্তরা। ওই সময় বৃদ্ধা বিন্দুমতি শৌচাগারে যাওয়ার পথে চোরদের দেখে ফেলেন। বিষয়টি টের পেয়ে চোরেরা ধরা পড়ার ভয়ে বৃদ্ধার মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর জখম হয়ে মাটিতে পড়ে যান এবং অতিরিক্ত রক্ত ক্ষরণে ঘটনাস্থলেই মারা যান।

ওদিন রাত ১২টার দিকে রঞ্জন সরকার স্থানীয় বৈরাগী হাটে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। রাতে স্ত্রী দীপালী রানী পানি আনতে গেলে শৌচাগারের গলিতে শাশুড়িকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যরা বিন্দুমতির মাথায় জমাট বাঁধা রক্ত দেখতে পান এবং বুঝতে পারেন তিনি মারা গেছেন। এ সময় চোরেরা নিহতের তিন ছেলে গোলাপ সরকার, মিলার সরকার ও রঞ্জন সরকারের বসতবাড়ির পানির পাম্পটি নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে রুহিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন্নবী জানান, চোরের লাঠির আঘাতে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান তিনি।

বিষয়:

আবারও স্বৈরাচার ও গুপ্ত দল এক হয়েছে-ফেনীতে প্রধানমন্ত্রী
১

আবারও স্বৈরাচার ও গুপ্ত দল এক হয়েছে-ফেনীতে প্রধানমন্ত্রী

ফেরদৌসী মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, আসন শূন্য ঘোষণা
২

ফেরদৌসী মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, আসন শূন্য ঘোষণা

বিআরডিবির পরিচালক নির্বাচিত হলেন সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর সেলিম
৩

বিআরডিবির পরিচালক নির্বাচিত হলেন সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর সেলিম

ঐতিহ্যবাহী রুহিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিলেন মকসেদ আলী
৪

ঐতিহ্যবাহী রুহিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিলেন মকসেদ আলী

কর্মচারী আমাকে পরীক্ষার খাতা জমা দেয়নি: ইবি উপ-উপাচার্য
৫

কর্মচারী আমাকে পরীক্ষার খাতা জমা দেয়নি: ইবি উপ-উপাচার্য

জালিয়াতির ২৬ বছর: রংপুর মাউশির তদন্তে কলেজের অধ্যক্ষ
৬

জালিয়াতির ২৬ বছর: রংপুর মাউশির তদন্তে কলেজের অধ্যক্ষ

ইসলামপুরে কমরেড মনজুরুল আহসান খানের ৮১তম জন্মদিনে হাজার মানুষের বিনামূল্যে চোখের আলো
৭

ইসলামপুরে কমরেড মনজুরুল আহসান খানের ৮১তম জন্মদিনে হাজার মানুষের বিনামূল্যে চোখের আলো

ঢাবিতে শহীদ ওসমান হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
৮

ঢাবিতে শহীদ ওসমান হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল

এবার চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের মিছিল
৯

এবার চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের মিছিল

২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে ৫০৭ কোটি টাকা বিল, জিএম বরখাস্ত
১০

২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে ৫০৭ কোটি টাকা বিল, জিএম বরখাস্ত

এলাকার খবর

সম্পর্কিত