Logo বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা

ডেডলাইন’ ১৮ ডিসেম্বর, বিচার না পেলে শাহবাগে সিদ্ধান্ত নেবে জনতা : রংপুরে জাবের

রংপুর ব্যুরো
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের, ‘আমাদের ডেডলাইন ১৮ ডিসেম্বর। শাহবাগে আমরা জনগণকে নিয়ে সমবেত হব। জনগণ ওই দিন সিদ্ধান্ত নেবে, তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে আছে, নাকি শহীদ ওসমান হাদি হত্যার বিচারকে বাধাগ্রস্ত করার পক্ষ নেবে।’ মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে রংপুর নগরীর লালবাগ এলাকায় হাদি হত্যাকাণ্ডের বিচারসহ তিন দফা দাবিতে আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। এর আগে, চারতলা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল লালবাগ হয়ে কারমাইকেল কলেজ প্রদক্ষিণ করে লালবাগে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। কর্মসূচিতে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করা এবং জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যার বিচার করা। এসময় জাবের বলেন, আমরা চাই, আপনারা পাঁচ বছর ক্ষমতায় থাকুন এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ুন। কিন্তু ১৮ ডিসেম্বরের পর আমরা হাদি হত্যার বিচারের দাবিতে আর রাস্তায় নামতে চাই না। কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে দায়ীদের বিচারের মুখোমুখি করবেন, সেটা আপনাদের দায়িত্ব। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জানান, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ১৮ ডিসেম্বর শেষ হবে। কূটনীতির কথা বলে, ডিপ্লোমেসির কথা বলে যারা শহীদ ওসমান হাদির হত্যার বিচারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, আমরা মনে করছি কোনো না কোনোভাবে তারাও এই খুনের সাথে জড়িত রয়েছে। প্রতিমন্ত্রী নুরুল হক নূরের ‘হু ইজ হাদি’ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে আবদুল্লাহ আল জাবের বলেন, ‘হাদি কে, এর উত্তর দেওয়ার প্রয়োজন আমরা মনে করি না। দশ মাস আগে তাকে হত্যা করা হয়েছে। আজও লাখো মানুষ তার হত্যার বিচারের দাবিতে রাজপথে আছে, সামাজিক যোগাযোগমাধ্যমে লিখছে। হাদি এ দেশের আজাদি, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। যারা দেশে কথা বলতে পারেন না, যাদের কথা শোনার মতো কেউ নেই, হাদী তাদের কণ্ঠস্বর।’ হাদিকে নিয়ে ভবিষ্যতে আবার কটূক্তি করা হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ‘মোক্ষম জবাব’ দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জাহিদ হাসান জয়সহ সংগঠনের নেতা ও শিক্ষার্থীরা বক্তব্য দেন। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রংপুর নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করবেন তারা।

বিষয়:

ডেডলাইন’ ১৮ ডিসেম্বর, বিচার না পেলে শাহবাগে সিদ্ধান্ত নেবে জনতা : রংপুরে জাবের
১

ডেডলাইন’ ১৮ ডিসেম্বর, বিচার না পেলে শাহবাগে সিদ্ধান্ত নেবে জনতা : রংপুরে জাবের

সুনামগঞ্জে কবি,গীতিকার ও সুরকারদের স্মৃতি ধরে রাখতে ইন্সটিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে—কয়ছর আহমেদ এমপি
২

সুনামগঞ্জে কবি,গীতিকার ও সুরকারদের স্মৃতি ধরে রাখতে ইন্সটিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে—কয়ছর আহমেদ এমপি

চকরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
৩

চকরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গোরস্থানের পরিবেশ বদলে দিচ্ছে ধর্মকুড়া স্বেচ্ছাসেবী তরুণরা ইসলামপুরে মানবিক উদ্যোগ
৪

গোরস্থানের পরিবেশ বদলে দিচ্ছে ধর্মকুড়া স্বেচ্ছাসেবী তরুণরা ইসলামপুরে মানবিক উদ্যোগ

ইসলামপুরে প্রস্তাবিত জায়গায় পরিষদ ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন
৫

ইসলামপুরে প্রস্তাবিত জায়গায় পরিষদ ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন

ইবিতে সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির আন্তঃব্লক বিতর্ক ও নবীন বরণ অনুষ্ঠিত
৬

ইবিতে সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির আন্তঃব্লক বিতর্ক ও নবীন বরণ অনুষ্ঠিত

সাংবাদিকরাই জাতির জাগ্রত বিবেক — রুহিয়া উপজেলা প্রেসক্লাবে জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন
৭

সাংবাদিকরাই জাতির জাগ্রত বিবেক — রুহিয়া উপজেলা প্রেসক্লাবে জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন

ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: প্রথম ধাপে তিন ইউনিয়ন ​
৮

ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: প্রথম ধাপে তিন ইউনিয়ন ​

চকরিয়ায় ফ্যামিলি কার্ড ঘিরে তৎপরতা, দেশব্যাপী তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স
৯

চকরিয়ায় ফ্যামিলি কার্ড ঘিরে তৎপরতা, দেশব্যাপী তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: বঙ্গভবনকে উপ-নির্বাচনের প্রচারে ব্যবহার করা হচ্ছে— জাগপার মুখপাত্র রাশেদ প্রধান
১০

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: বঙ্গভবনকে উপ-নির্বাচনের প্রচারে ব্যবহার করা হচ্ছে— জাগপার মুখপাত্র রাশেদ প্রধান

এলাকার খবর

সম্পর্কিত