চকরিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ “ফ্যামিলি কার্ড কার্যক্রম, স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যুক্ত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এমপি, প্রতিমন্ত্রী মিজ ফারজানা শারমীন এমপি, সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এবং মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ারের উপস্থিতিতে অনুষ্ঠানে আরও ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তৈয়ব আলী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহের বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করা হয়।