মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টারঃ শান্তিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষ্যে পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি আরো বলেন, নজরুলের চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। আজ যারা আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ তাদের এগুলো জানা দরকার। জাতীয় কবি,বিদ্রোহী কবি ও দেশ প্রেমিক কবিকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সুনামগঞ্জে কবি আছেন,গীতিকার আছেন, সুরকার আছেন তদের এই স্মৃতি যাতে হারিয়ে না যায় এবং স্মৃতিকে ধরে রাখার জন্য একটি ইন্সটিটিউট করব। সারা বাংলাদেশে শাহ আব্দুল করিম, হাছন রাজা, দুর্বীণ শাহ ও রাধারমন দত্তের স্মৃতি ধরে রাখতে একটি ইনস্টিটিউট প্রয়োজন বলে তিনি ব্যক্ত করেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল ৩ ঘটিকায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিলমিল অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা এর সভাপতিত্বে ও রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ চক্রবর্তী এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ- সভাপতি মোঃ আনসার উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী। পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী সুরভী আক্তার ও গীতাপাঠ করেন রাজশ্রী দে জনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা,শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ অলী উল্লাহ, উপজেলা বিএনপির আহবায়ক হাজী মোঃ জালাল উদ্দিন এবং সিনিয়র যুগ্ম আহবায়ক রওশন খান সাগর। অনুষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা,উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাজ্জাদুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর বিমল কুমার সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমান, উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব, সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম,জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলা উদ্দিন, জীবধারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ ও নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেন্দু কুমার দেব। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য মোঃ নুর আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন, জেলা মোটরচালক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাশেম নাঈম, মোঃ আবদাল হোসেন, আহবায়ক সদস্য মোজাহিদ উদ্দিন, গোলাম রাব্বানী, মোশাহিদ আলী,শামছু উদ্দিন, অজিত চন্দ্র দাস, বিএনপি নেতা আবুল লেইছ ও উপজেলা যুবদল নেতা জিলানী মিয়া সহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।