Logo বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা

ইবিতে সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির আন্তঃব্লক বিতর্ক ও নবীন বরণ অনুষ্ঠিত

তাহজুল ইসলাম (তাওহিদ) (ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি)
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

আন্তঃব্লক বিতর্ক ও নবীন সদস্যদের বরণ  ছবি:
আন্তঃব্লক বিতর্ক ও নবীন সদস্যদের বরণ ছবি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটি কর্তৃক নবীন সদস্যদের বরণ ও আন্তঃব্লক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হল চত্বরে এ আয়োজন করা হয়। 

জানা যায়, এদিন দুটি পর্বে বিতর্ক অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে 'কার্ড ব্যবস্থাপনা বাংলাদেশের নাগরিক অধিকার নিশ্চিত করবে' শীর্ষক এশিয়ান পার্লামেন্টারি বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে বিরোধী দল জয়ী হলেও সেরা বিতার্কিক হিসেবে মনোনীত হন সরকার দলের প্রধানমন্ত্রী মির্জা সিফাত। দ্বিতীয় পর্বে 'গুপ্ত রাজনীতি বাংলাদেশের সুস্থ রাজনীতিকে কলুষিত করছে' শীর্ষক ইয়ুথ পার্লামেন্ট বিতর্ক অনুষ্ঠিত হয়। এ সময় চুয়াডাঙ্গা-১ আসনে এম এ হাসান, পাবনা-১ মতিউর রহমান, বগুড়া-২ নয়ন ইসলাম, চট্টগ্রাম-১ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ঢাকা-১১ মির্জা সিফাত ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ইলিয়াস হোসেন প্রতিনিধিত্ব করেন। এতে সেরা বক্তা হিসেবে চুয়াডাঙ্গা-১ আসনের প্রতিনিধিত্বকারী এম এ হাসান মনোনীত হন। বিতর্ক শেষে নবীন সদস্যদের কলম ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। 

বিতর্কে স্পিকারের দায়িত্ব পালন করেন জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির সভাপতি শোয়াইব বিন আসাদ। এসময় সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সভাপতি শান্ত শিশির, সাধারণ সম্পাদক আবুল বাশার, সাদ্দাম হোসেন ও জিয়াউর রহমান হলের সাবেক সভাপতি ও ইবি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা নাহিদুর রহমান  ও রায়হান ইসলাম-সহ আট হলের সভাপতিরা উপস্থিত ছিলেন।

সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, "একসাথে দুটি বিতর্কের আয়োজন কখনো কোনো হল করেছে কিনা আমাদের জানা নেই। আমরা চেয়েছি নবীন বিতার্কিকসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিতর্কিকরা দেখুক কীভাবে সফলভাবে বিতর্ক ম্যানেজমেন্ট করতে হয় এবং আধুনিক বিতর্কের চর্চাকে আরও শাণিত করা যায়। আমাদের বিতার্কিকরা আগামীতে সারা ক্যাম্পাসে নেতৃত্ব দিয়ে সাদ্দাম হোসেন হল এবং ইসলামী বিশ্ববিদ্যালয়কে শুধু দেশেই নয়, বিশ্বব্যাপী রিপ্রেজেন্ট করবে এটাই আমাদের প্রত্যাশা।"
 
সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সভাপতি শান্ত শিশির বলেন, "হল ডিবেটিং সোসাইটির উদ্যোগে আজ আমরা আয়োজন করেছি নবীন বরণ ও আন্তঃব্লক বিতর্ক প্রতিযোগিতা। নবীন শিক্ষার্থীদের বিতর্কচর্চায় উদ্বুদ্ধ করা এবং তাদের বুদ্ধিবৃত্তিক চিন্তাশক্তিকে শাণিত করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। অনুষ্ঠানে এশিয়ান পার্লামেন্টারি বিতর্কের পাশাপাশি ইয়ুথ পার্লামেন্টের একটি আকর্ষণীয় পরিবেশনা তুলে ধরার চেষ্টা করেছি, যা ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে একটি নতুন অভিজ্ঞতা। দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও করতালি আমাদের আয়োজনকে সফল করেছে। আশা করি, নবীন বিতার্কিকরা নিজেদের দক্ষতা ও যুক্তিচর্চার মাধ্যমে আরও এগিয়ে যাবে এবং ইসলামী বিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করবে।"

বিষয়:

ডেডলাইন’ ১৮ ডিসেম্বর, বিচার না পেলে শাহবাগে সিদ্ধান্ত নেবে জনতা : রংপুরে জাবের
১

ডেডলাইন’ ১৮ ডিসেম্বর, বিচার না পেলে শাহবাগে সিদ্ধান্ত নেবে জনতা : রংপুরে জাবের

সুনামগঞ্জে কবি,গীতিকার ও সুরকারদের স্মৃতি ধরে রাখতে ইন্সটিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে—কয়ছর আহমেদ এমপি
২

সুনামগঞ্জে কবি,গীতিকার ও সুরকারদের স্মৃতি ধরে রাখতে ইন্সটিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে—কয়ছর আহমেদ এমপি

চকরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
৩

চকরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গোরস্থানের পরিবেশ বদলে দিচ্ছে ধর্মকুড়া স্বেচ্ছাসেবী তরুণরা ইসলামপুরে মানবিক উদ্যোগ
৪

গোরস্থানের পরিবেশ বদলে দিচ্ছে ধর্মকুড়া স্বেচ্ছাসেবী তরুণরা ইসলামপুরে মানবিক উদ্যোগ

ইসলামপুরে প্রস্তাবিত জায়গায় পরিষদ ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন
৫

ইসলামপুরে প্রস্তাবিত জায়গায় পরিষদ ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন

ইবিতে সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির আন্তঃব্লক বিতর্ক ও নবীন বরণ অনুষ্ঠিত
৬

ইবিতে সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির আন্তঃব্লক বিতর্ক ও নবীন বরণ অনুষ্ঠিত

সাংবাদিকরাই জাতির জাগ্রত বিবেক — রুহিয়া উপজেলা প্রেসক্লাবে জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন
৭

সাংবাদিকরাই জাতির জাগ্রত বিবেক — রুহিয়া উপজেলা প্রেসক্লাবে জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন

ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: প্রথম ধাপে তিন ইউনিয়ন ​
৮

ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: প্রথম ধাপে তিন ইউনিয়ন ​

চকরিয়ায় ফ্যামিলি কার্ড ঘিরে তৎপরতা, দেশব্যাপী তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স
৯

চকরিয়ায় ফ্যামিলি কার্ড ঘিরে তৎপরতা, দেশব্যাপী তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: বঙ্গভবনকে উপ-নির্বাচনের প্রচারে ব্যবহার করা হচ্ছে— জাগপার মুখপাত্র রাশেদ প্রধান
১০

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: বঙ্গভবনকে উপ-নির্বাচনের প্রচারে ব্যবহার করা হচ্ছে— জাগপার মুখপাত্র রাশেদ প্রধান

এলাকার খবর

সম্পর্কিত