Logo বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫

ডাকসুর উদ্যোগে ‘মহানবি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন

ঢাবি প্রতিনিধি
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে এবং ডাকসুর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য তাজিনুর রহমানের সম্পাদনায় প্রকাশিত ‘মহানবি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ডাকসুর সভাকক্ষে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাকসুর নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মহানবি হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও কর্মময় সীরাতকে কেন্দ্র করে দেশব্যাপী লেখার আহ্বান জানায় ডাকসু। সারা দেশ থেকে প্রাপ্ত অসংখ্য লেখার মধ্য থেকে বাছাইকৃত রচনাগুলো নিয়ে গ্রন্থটি প্রকাশ করা হয়। মহানবি (সা.)-এর জীবনাদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা এবং তাঁর অনুপম চরিত্র ও শিক্ষার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মুহা. রফিকুল ইসলাম। তিনি বলেন, “এটি একটি মহৎ উদ্যোগ। মহানবি হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে এমন একটি গ্রন্থ প্রকাশ নিঃসন্দেহে প্রশংসনীয়।”

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ বলেন, “আদর্শ খুঁজতে আমরা কোথায় যাব? আমাদের নবী কারীম (সা.) হলেন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ।” তিনি মহানবি (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, “ডাকসুর ইতিহাসে মহানবি হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী নিয়ে এর আগে কোনো গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়নি। এটি ডাকসুর ইতিহাসে এ ধরনের প্রথম উদ্যোগ।” তিনি গ্রন্থটির সম্পাদক তাজিনুর রহমানকে এমন একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানান।

ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা বলেন, “এটি একটি অসাধারণ উদ্যোগ। এমন একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার জন্য তাজিনুর রহমান ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা ‘মহানবি’ গ্রন্থটির প্রকাশনাকে একটি তাৎপর্যপূর্ণ ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং মহানবি (সা.)-এর জীবনাদর্শকে কেন্দ্র করে ভবিষ্যতে আরও জ্ঞানচর্চা ও সাহিত্যিক উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

বিষয়:

চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রকল্পের অবহিতকরণ সভা

চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রকল্পের অবহিতকরণ সভা

একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে

ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে

শান্তিগঞ্জে পিএফজি'র সঙ্গে উপজেলা পরিষদের মতবিনিময় সভা

শান্তিগঞ্জে পিএফজি'র সঙ্গে উপজেলা পরিষদের মতবিনিময় সভা

বোয়ালখালীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

বোয়ালখালীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

গভীর রাতে মুসলিমদের ধরপাকড় করছে পশ্চিমবঙ্গের পুলিশ

গভীর রাতে মুসলিমদের ধরপাকড় করছে পশ্চিমবঙ্গের পুলিশ

‘আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ’ বলা নিয়ে বিতর্ক, পশ্চিমবঙ্গে নারী আইপিএস কর্মকর্তার বদলি

‘আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ’ বলা নিয়ে বিতর্ক, পশ্চিমবঙ্গে নারী আইপিএস কর্মকর্তার বদলি

কমলগঞ্জের চা-বাগানের পল্লী চৌহানের বদলে যাওয়া গল্প

কমলগঞ্জের চা-বাগানের পল্লী চৌহানের বদলে যাওয়া গল্প

ডাকসুর উদ্যোগে ‘মহানবি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন

ডাকসুর উদ্যোগে ‘মহানবি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে দুইজনের কারাদণ্ড
১০

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে দুইজনের কারাদণ্ড

এলাকার খবর

সম্পর্কিত