ঢাকা ০১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামুতে পিএফজি ও ওয়াইপিএজি’র সভায় বক্তারা:শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা জোরদারের দাবী  জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশি সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী মাদারীপুরে স্ত্রীর পরকীয়ার জেরে কীটনাশক পানে যুবকের মৃত্যু বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিনব্যাপী সেমিনার আয়োজন নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির কর্মশালা মানবিক শওকত হোসেনের উদ্যোগে বাঁশখালীর বন্যাদুর্গত ১৫ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ প্রজ্ঞাপনে পদ নেই সনদে সাল পরিবর্তন:ইসলামপুর মহলগিরী উচ্চ বিদ্যালয়ে তোলপাড়

র‍্যাবের গোয়েন্দা তৎপরতায় ব্যর্থ অপহরণকারীরা, ২৪ দিন পর নিরাপদে ফিরলেন ইমতিয়াজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৪:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ১১৫ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মো: জাবেদুল আনোয়ার, কক্সবাজারঃ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫-এর ধারাবাহিক গোয়েন্দা তৎপরতা, তথ্যপ্রযুক্তিনির্ভর নজরদারি ও সাঁড়াশি অভিযানের মুখে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে অপহরণকারীদের পরিকল্পনা। অপহরণের ২৪ দিন পর মো. ইমতিয়াজ আলম (৫২) নিরাপদে পরিবারের কাছে ফিরেছেন।

র‍্যাব-১৫ জানায়, উদ্ধার হওয়া ইমতিয়াজ আলম নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার নয়াটোলা (ডা. সাহান রোড) এলাকার মৃত খুরশিদ আলমের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার সদর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ৪ জুন রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ইমতিয়াজ আলমকে অপহরণ করে। পরে তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে উখিয়া থানায় একটি নিয়মিত অপহরণ মামলা দায়ের করা হয়।

মামলার পর থেকেই র‍্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) অপহৃত ব্যক্তিকে উদ্ধারে ছায়া তদন্ত, গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সম্ভাব্য বিভিন্ন গোপন আস্তানায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে। র‍্যাবের টানা অভিযানের চাপে একপর্যায়ে অপহরণকারীরা ভিকটিমকে ছেড়ে দিতে বাধ্য হয়।

রোববার (২৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মো. ইমতিয়াজ আলম নিজেই র‍্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্পে) এসে উপস্থিত হন। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সুস্থ অবস্থায় উখিয়া থানার পানবাজার পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।

র‍্যাব জানায়, অভিযানের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা কৌশলে পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অপহরণ চক্রের পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে র‍্যাবের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

র‍্যাবের গোয়েন্দা তৎপরতায় ব্যর্থ অপহরণকারীরা, ২৪ দিন পর নিরাপদে ফিরলেন ইমতিয়াজ

আপডেট সময় : ০৬:৩৪:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬