ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎সরকারি ৬২ লাখ টাকার বিল দখল নিয়ে উত্তপ্ত ধর্মপাশা: সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ–পাল্টা অভিযোগ “জাবিতে ‘Decoding Time’ শিক্ষার্থীদের চোখ দিয়ে অতীত অনুসন্ধানের অনন্য প্রদর্শনী” চুপ্পুকে সেফ এক্সিট দিতে চায় বিএনপি: আখতার হোসেন কুবির বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত রামুতে পিএফজি ও ওয়াইপিএজি’র সভায় বক্তারা:শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা জোরদারের দাবী  জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশি সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী মাদারীপুরে স্ত্রীর পরকীয়ার জেরে কীটনাশক পানে যুবকের মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাব-১৫-এর অভিযান হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ও আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি মাস্টার শুক্কুর আলম (৩৮)-কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

শুক্রবার (৩ জুলাই) র‌্যাব-১৫ কক্সবাজারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, ‘রূখে দাঁড়াও অন্যায়-অবিচারে, আমরা আছি জনগণের দ্বারে’—এই মূলমন্ত্রকে ধারণ করে প্রতিষ্ঠার পর থেকেই র‌্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের আসামিদের আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে র‌্যাব-১৫ কঠোর নজরদারি ও আপসহীন অবস্থান বজায় রেখেছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫-এর সিপিএসসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য, গোপন সংবাদ এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২ জুলাই রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি মাস্টার শুক্কুর আলমকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাস্টার শুক্কুর আলম কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের ব্লক-সি/৪-এর বাসিন্দা। তিনি মোহাম্মদ ইলিয়াসের ছেলে এবং তার এফসিএন নম্বর-১৫০৮৮২।

র‌্যাব জানায়, মাস্টার শুক্কুর আলম উখিয়া থানায় দায়ের হওয়া একটি নৃশংস হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর আভিযানিক দল তার অবস্থান নিশ্চিত করে পরিকল্পিত ও আকস্মিক অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা, কঠোর অভিযান এবং চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীটি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাব-১৫-এর অভিযান হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার

আপডেট সময় : ০১:১৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬