ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তের নির্দেশ রাকসু ভবনে হামলা ঘিরে রাবিতে উত্তেজনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. এমতাজ হোসেন কলকাতায় রাতজুড়ে ধরপাকড়: ১৪ জন আটক, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর ‎সরকারি ৬২ লাখ টাকার বিল দখল নিয়ে উত্তপ্ত ধর্মপাশা: সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ–পাল্টা অভিযোগ “জাবিতে ‘Decoding Time’ শিক্ষার্থীদের চোখ দিয়ে অতীত অনুসন্ধানের অনন্য প্রদর্শনী” চুপ্পুকে সেফ এক্সিট দিতে চায় বিএনপি: আখতার হোসেন কুবির বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

মা হচ্ছেন সোহিনী সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: এক বর্ষায় আলাপ। পরের বর্ষায় বিয়ে। সুখবরও ছড়াল বর্ষার আগে আগে। জোরেসোরে ডানা মেলেছে, বাবা-মা হতে চলেছেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এ নিয়ে মুখ খোলেননি সোহিনী। কুলুপ এঁটে আছেন তার স্বামী শোভন গঙ্গোপাধ্যায়ও। তাদের অপেক্ষায় বসে নেই কেউ। টলিপাড়ায় ফিসফাস, বেশিদিন অপেক্ষা করতে হবে না। চলতি বছর-ই মা হবেন সোহিনী। তবে চাইছেন না আগেভাগে মুখ খুলতে। চলছেন সাবধানতা অবলম্বন করে। এদিকে আজকাল কোথাও খুব একটা দেখা যায় না সোহিনীকে। যান না কোনো প্রিমিয়ারেও। হঠাৎ ঘরকুনো হতে দেখেই গুঞ্জন পাখা মেলেছে। শোনা যাচ্ছে বছরের শুরুতেই নাকি দুই থেকে তিন হওয়ার পরিকল্পনা করেছিলেন তারা। এদিকে মুক্তির অপেক্ষায় আছে সোহিনীর সিনেমা ‘ফেরা’। পরিচালক পৃথা চক্রবর্তী। ঋত্বিক চক্রবর্তী, সঞ্জয় মিশ্রের সঙ্গে দেখা যাবে তাকে। সম্প্রতি সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানেও ছিলেন না অভিনেত্রী। শোভনের সঙ্গে সোহিনী বিয়ের পিঁড়িতে বসেন ২০২৪ সালের জুলাইয়ে। বছর খানেক প্রেমের পর গাঁটছড়া বাঁধেন তারা। তার দুই বছরের এলো অতিথি আগমনের সুখবর।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মা হচ্ছেন সোহিনী সরকার

আপডেট সময় : ০৬:৩৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬