ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাকসু ভবনে হামলা ঘিরে রাবিতে উত্তেজনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. এমতাজ হোসেন কলকাতায় রাতজুড়ে ধরপাকড়: ১৪ জন আটক, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর ‎সরকারি ৬২ লাখ টাকার বিল দখল নিয়ে উত্তপ্ত ধর্মপাশা: সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ–পাল্টা অভিযোগ “জাবিতে ‘Decoding Time’ শিক্ষার্থীদের চোখ দিয়ে অতীত অনুসন্ধানের অনন্য প্রদর্শনী” চুপ্পুকে সেফ এক্সিট দিতে চায় বিএনপি: আখতার হোসেন কুবির বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত রামুতে পিএফজি ও ওয়াইপিএজি’র সভায় বক্তারা:শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা জোরদারের দাবী  জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা

বাগেরহাটে দ‌লিত জন‌গো‌ষ্ঠির উন্নয়‌নে ইউপি বাজেটে অর্থ বরাদ্দের দাবি নাগরিক ফোরামের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বার্ষিক বাজেটে অর্থ বরাদ্দের দাবি জানিয়ে গৌরম্ভা ইউপি চেয়ারম্যান (প্রশাসক) কে স্মারকলিপি দিয়েছে গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরাম। বৃহস্পতিবার (৪ জুন) সকালে গৌরম্ভা ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে নাগরিক ফোরাম নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা থেকে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।
দাতা সংস্থা জি এফ এ কনসা‌ল্টিং গ্রুপ এবং মানু‌ষের জন‌্য ফাউন্ডেশন এর অর্থায়‌নে উই ক‌্যান এর সহ‌যো‌গিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এ সভার আয়োজন ক‌রে।
গৌরম্ভা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন  গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি মো: ওবায়েদুল্লাহ গাজী।  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইউপি প্রশাসক  মো. হাবিবুর রহমান। ইউনিয়ন নাগরিক ফোরামের সহ-সাধারণ সম্পাদক মো. মোহতাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে  অতিথি ছিলেন গৌরম্ভা ইউপি প্রশাস‌নিক কর্মকর্তা মো. শরিফুদ্দৌলাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য যথাক্রমে মো. তমেজুদ্দিন, মো. মোফাজ্জেল হোসেন, তিজারাত গাজী, মো. আবু মুছা আকুঞ্জি, চম্পক কুণ্ড, মো. আব্দুল হালিম, সংরক্ষিত নারী ইউপি সদস্য তারিকা বেগম, শাহনাজ বেগম ও নূরজাহান বেগম। অনুষ্ঠানটি সমন্বয় করেন নাগরিক প্রকল্পের ফোকাল পার্সন ও নির্মাণ এর নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন।
এ সময় বিভিন্ন দাবি উত্থাপন করে একটি স্মারকলিপি প্রদান করা হয়।তাতে বলা হয়, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দলিত, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, নারী, শিশু, বৃদ্ধ, বিধবা, তালাকপ্রাপ্তা ও স্বামী পরিত্যাক্তা, হিজড়া প্রভৃতি প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা, আর্থিক ও সামাজিক নিরাপত্তা জোরদার করা অত্যন্ত প্রয়োজন। এই লক্ষ্যে স্মারকলিপিতে ইউনিয়ন পরিষদের ৩৯টি নির্ধারিত কাজের মধ্যে স্বাস্থ্য, পরিবেশ, সুপেয় পানির ব্যবস্থা, বৃক্ষরোপণসহ সাতটি কাজকে গুরুত্ব দিয়ে ২০২৬-২৭ সালের উন্নয়ন বাজেটে অর্থ বরাদ্দ রেখে প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাগেরহাটে দ‌লিত জন‌গো‌ষ্ঠির উন্নয়‌নে ইউপি বাজেটে অর্থ বরাদ্দের দাবি নাগরিক ফোরামের

আপডেট সময় : ০৭:১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬