ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইবিতে জিপিএসভিত্তিক জিওস্পেশিয়াল প্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিশ্বকাপ জয়ে স্পেনের জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানালেন এরদোয়ান সংসদ অভিমুখে তেলাপোকা জনতা পার্টি ; পুলিশের সাথে সংঘর্ষ জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি : প্রতিমন্ত্রী নুর প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু মারা গেছেন নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির পৃথক অভিযানে ৬ বার্মিজ গরু ও ৭৫০ কেজি ইউরিয়া সার জব্দ শহীদ শিল্পী আব্দুল্লাহ আল তাহির দুর্যোগে থেমে থাকেননি, বন্যার্ত মানুষের পাশে মানবিক শওকত হোসেন ফুটবল বিশ্বকাপের ইতিহাস নিয়ে কুবি কুইজ সোসাইটির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের আলোচিত হাসান সরদার ওরফে কিং (৪০) হত্যা মামলার প্রধান আসামি নাজমুল হুদা মিন্টুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, খুলনা। তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক ডিভাইস ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব-৬ সূত্রে জানা গেছে, গত ৭ জুন সংঘটিত হত্যাকাণ্ডের পর থেকে মিন্টু আত্মগোপনে ছিলেন। মামলার তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে র্যাবের একটি আভিযানিক দল মঙ্গলবার বিকাল ৫ টার সময় খুলনা থেকে তাকে আটক করে।
উল্লেখ্য, গত ৭ জুন বিকেলে পাইকগাছার চাঁদখালী গরুর হাট সংলগ্ন এলাকায় সংঘটিত হামলায় গুরুতর আহত হন হাসান সরদার ওরফে কিং। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরবর্তীতে নিহতের পরিবার বাদী হয়ে পাইকগাছা থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।মামলা নং ০৯,তাং -০৯/০৬/২৬ ইং মামলায় নাজমুল হুদা মিন্টুকে প্রধান আসামি করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। একই সঙ্গে মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে আলোচিত এ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও নেপথ্যের বিষয়গুলো উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় নানা আলোচনা থাকলেও তদন্ত শেষে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে

আপডেট সময় : ০৬:৪১:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬