ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের “হিট লিস্ট” আইনি লড়াইয়ে বিজয়ী হলেন থালাপতি : তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞা স্থগিত একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী র‌্যাব-১৫-এর মানবিক উদ্যোগ: বন্যাদুর্গত ২৫০ পরিবারের পাশে সৌজন্য উপহার নিয়ে র‌্যাব নিহত নিরঞ্জন দাসের পরিবারের পাশে এমপি লুৎফুর রহমান কাজল। শিক্ষক: মানুষ গড়ার শ্রেষ্ঠ কারিগর উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবা ও মোটরসাইকেল জব্দ পেকুয়ায় বন্যার্তদের পাশে ১১ বিজিবি, ৫১০ পরিবারে ত্রাণ বিতরণ টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১৯০ পরিবারের পাশে ১১ বিজিবি দিনে ব্যাংকের কর্মী, রাতে চায়ের দোকান—ক্লান্তিকে হার মানিয়ে এগিয়ে চলা এক মানুষের গল্প

নিজের নতুন সাজ নিয়ে যা বললেন নুসরাত ফারিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন গান ‘লোকে বলে’। গানটিতে শুধু কণ্ঠ দিয়েই ক্ষান্ত হননি এই গ্ল্যামারাস অভিনেত্রী, বরং এর মিউজিক ভিডিওতে তার জমকালো উপস্থিতি ও বোল্ড লুক ইতোমধ্যে নজর কেড়েছে দর্শক-শ্রোতাদের। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার ফুয়াদ আল মুক্তাদিরের চমৎকার সংগীতায়োজনে গানটি গেয়েছেন ফারিয়া নিজেই। গানটির সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এর কস্টিউম বা পোশাকের নেপথ্য গল্প শেয়ার করেছেন অভিনেত্রী। একগুচ্ছ চোখ ধাঁধানো ছবি পোস্ট করে ভক্তদের জানিয়েছেন, কীভাবে তৈরি হয়েছিল তার এই আলোচিত লুকটি। ফেসবুক ও ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করে নুসরাত ফারিয়া ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম লুক, প্রথম ঝলক। পাঁচ-ছয় বছর ধরে স্টোরেজে থাকা একটি ফ্লোরাল প্রিন্টেড স্কার্ট, সাফিয়া সাথীর স্টোরে হঠাৎ চোখে পড়া ফ্রিঞ্জ ডিটেইল।’ এ চিত্রনায়িকার কথায়, ‘আর বাবা যাদবের একটুখানি সাহসী আইডিয়া, সব মিলিয়ে তৈরি হলো লোকে বলে-র এই দারুণ দেশি, এলোমেলো অথচ গ্ল্যামারাস লুক।’ পোশাকের নিখুঁত কারুকাজ ও অলংকারের বর্ণনা দিয়ে ফারিয়া আরও বলেন, ‘সাফিয়ার হাতে স্টোন ও জারদৌসির কারুকাজে তৈরি টপ, ‘ড্যাজেল বাই সোনিয়া’ এর জুয়েলারি যোগ করেছে বাড়তি নাটকীয়তা। পুরোনো আর নতুনের মিশেলে জন্ম নিয়েছে এক অনন্য ম্যাজিক।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিজের নতুন সাজ নিয়ে যা বললেন নুসরাত ফারিয়া

আপডেট সময় : ০৫:৪৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬