ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহানবী(সা.)এর আদর্শ অনুসরণ করে একটি ন্যায় ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব-প্রধানমন্ত্রী কলকাতায় বঙ্গসেনা’র মিছিল থেকে বাংলাদেশ ভাগ করার ডাক কুবিতে ‘ক্রাউন অব আর্গুমেন্টে’ গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন গণিত বিভাগ একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ ভারতে আবারো আন্দোলনের ডাক দিলো ককোরোচ জনতা পার্টি চান্দগাঁও এন এম সি উচ্চ বিদ্যালয়ে জি পি এ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায়–এম পি এরশাদ উল্লাহ কুবির নজরুল হলে দুই দফা মারামারি, বহিষ্কৃতদের নিরাপত্তা চেয়ে আবেদন শিশুর মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মা-বাবার ভূমিকা বা প্যারেন্টিং এর গুরুত্ব লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল : সমুদ্রবন্দরে সতর্কতা জারি তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

দলে দলে আল-আকসায় প্রবেশ করছে ইহুদিরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১৪৮ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান, ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত ঐতিহাসিক আল-আকসা মসজিদ প্রাঙ্গণে দলে দলে প্রবেশ করেছে কয়েক হাজার ইহুদি বসতি স্থাপনকারী। এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

একই সঙ্গে তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান ও ফিলিস্তিনের প্রধান ইসলামপন্থী রাজনৈতিক ও সশস্ত্র প্রতিরোধ সংগঠন হামাস।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ইহুদি ধর্মীয় উৎসব তিশা ব’আভ উপলক্ষে এই অনুপ্রবেশে তাদের নিরাপত্তায় মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। আলজাজিরার এক প্রতিবেদনে সর্বশেষ হিসাব অনুযায়ী, প্রবেশকারীর সংখ্যা ২ হাজার ৩০০ ছাড়িয়েছে। এ সময় ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন।

ফিলিস্তিনি কর্মকর্তাদের অভিযোগ, এ সময় ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদের প্রবেশপথে কঠোর নিরাপত্তা ও বিধিনিষেধ আরোপ করে। বহু ফিলিস্তিনি মুসল্লিকে মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয়, শিক্ষার্থীদের ফিরিয়ে দেওয়া হয় এবং কয়েকজন মুসল্লির ওপর হামলাও চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে জেরুজালেম গভর্নরেটের ফিলিস্তিনি প্রশাসন বেন-গভিরের আল-আকসা সফরকে ‘বিপজ্জনক উসকানি’ হিসেবে আখ্যায়িত করেছে। তাদের দাবি, এই পদক্ষেপ ইসরায়েলি সরকারের আনুষ্ঠানিক সমর্থনকে প্রতিফলিত করে, যা আগে কেবল কট্টর ডানপন্থী গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড হিসেবে দেখা হতো।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দলে দলে আল-আকসায় প্রবেশ করছে ইহুদিরা

আপডেট সময় : ০৪:৩৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬