ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎সরকারি ৬২ লাখ টাকার বিল দখল নিয়ে উত্তপ্ত ধর্মপাশা: সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ–পাল্টা অভিযোগ “জাবিতে ‘Decoding Time’ শিক্ষার্থীদের চোখ দিয়ে অতীত অনুসন্ধানের অনন্য প্রদর্শনী” চুপ্পুকে সেফ এক্সিট দিতে চায় বিএনপি: আখতার হোসেন কুবির বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত রামুতে পিএফজি ও ওয়াইপিএজি’র সভায় বক্তারা:শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা জোরদারের দাবী  জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশি সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী মাদারীপুরে স্ত্রীর পরকীয়ার জেরে কীটনাশক পানে যুবকের মৃত্যু

তরুণ হেল্থ জার্নালিস্ট ডাঃ খান ইফতেখার এর পথচলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩২:০১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন
স্টাফ রিপোর্টারঃ  অধ্যক্ষ খান আখতার হোসেন ও উম্মে আসমা’র আদরের ছোট সন্তান ডাঃ খান আহমেদ ইফতেখার। পড়ালেখা করছেন চিকিৎসাশাস্ত্রে। এই তরুণ চিকিৎসক রাজধানীর অন্যতম সনামধন্য বেসরকারি মেডিকেল কলেজ ডেলটা মেডিকেল কলেজ থেকে ২০২৫ সালে এমবিবিএস পাশ করেন। ডাঃ খান আহমেদ ইফতেখার শুধু একাডেমিক পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ নয়।
সাংবাদিকতা-লেখালেখি সহ বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে অল্প বয়সে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। বর্তমানে তিনি মেডিকেল কমিউনিটি ও সাহিত্যাঙ্গনে “ডাঃ খান ইফতেখার” নামে অন্যতম সুপরিচিত একটি মুখ।
এই তরুণ সাংবাদিক ২০০০ সালের ৬ জুন খুলনার খালিশপুরে জন্মগ্রহণ করেন। এখন তার বয়স ২৬ বছর।
তার লেখালেখির শুরুটা স্কুল জীবন থেকে। ছোটবেলা থেকেই লেখালেখি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের প্রতি তীব্র আগ্রহ ছিলো তার। পঞ্চম শ্রেণিতে পড়াকালীন সময়ে একুশে বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম ছড়াগ্রন্থ ‘ছড়ায় ভুবন ভরিয়ে দেবো’। তারপর একে একে প্রকাশিত হয় তার লেখা আরও ৪টি ছড়াগ্রন্থ। যা প্রসংশা কুড়িয়েছে পাঠকমহলে।
খালিশপুরের সানফ্লাওয়ার্স নার্সারি স্কুলে তার লেখাপড়ার হাতেখড়ি হয় এবং পরবর্তীতে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, খুলনা’য় চতুর্থ শ্রেনিতে ভর্তি হয় এবং সেখান থেকেই এসএসসি ও এইচএসসি পাশ করেন। তিনি স্কুল জীবনে বাংলাদেশ স্কাউটস্ এর সদস্য ছিলেন এবং কলেজ জীবনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)’র প্লাটুন ইনচার্জ ও ক্যাডেট সার্জেন্ট ছিলেন।
এক বিশেষ সাক্ষাৎকারে ডাঃ খান ইফতেখার বলেন, “ছোটবেলা থেকেই ইচ্ছে ছিলো তৃনমুলের মানুষদের জন্য কাজ করা। এজন্যই আমার মেডিকেল সেক্টরে আসা৷ পড়াশোনার পাশাপাশি আমি সমাজের ইতিবাচক পরিবর্তন ও অসঙ্গতি নিরসনের জন্য সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরতে সাংবাদিকতা করি। এছাড়াও পড়াশোনার বাহিরে বাকিটা সময় আমি লেখালেখি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোতে দিয়ে থাকি। সবমিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই লাগে।”
২০২৩ সালে প্রথম তার সাংবাদিকতায় পদার্পণ ঘটে বাবার হাত ধরেই। ‘দৈনিক দেশ জগত’ জাতীয় দৈনিক পত্রিকায় তিনি মেডিকেল বিটের স্টাফ রিপোর্টার পদে যুক্ত হয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর একে একে তিনি বেশ কয়েকটি পত্রিকা, অনলাইন নিউজ পোর্টালে কাজ করেন। তিনি ঐতিহ্যবাহী পত্রিকা ‘দৈনিক গণকণ্ঠ’র ঢাকা উত্তর সিটি প্রতিনিধি (মেডিকেল) হিসেবেও কাজ করেছেন দীর্ঘদিন।
বর্তমানে তিনি বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘এনটিভি’ এর মেডিকেল করেসপনডেন্ট (অনলাইন) হিসেবে কর্মরত রয়েছেন।
এছাড়াও তিনি ‘দৈনিক ঢাকার ডাক’ জাতীয় দৈনিক পত্রিকার সহ-সম্পাদক (স্বাস্থ্য) হিসেবে গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন। এর পাশাপাশি তিনি জাতীয় অনলাইন নিউজ পোর্টাল ‘গাঙচিল নিউজ’র বার্তা বিভাগের উপ-সম্পাদক পদে রয়েছেন। এছাড়াও তিনি ‘ডক্টর টিভি’ এবং ‘ডেলটা হেল্থ টক’ এ  প্রোগ্রাম প্রেজেন্টার ও টকশো হোস্ট হিসেবে প্রায়ই ক্যামেরার সামনে আসেন।
এই স্বপ্নবাজ তরুণ হেল্থ জার্নালিস্ট সকলকে চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে নিজেকে মানবতার সেবায় নিয়োজিত রেখেছেন। তিনি স্বাস্থ্য সেক্টরের সকল সত্য তথ্য, চিকিৎসকদের ন্যায্য দাবি-অধিকার, রোগীদের সুবিধা-অসুবিধা, চিকিৎসাখাতের নানা অন্যায়-অনিয়ম সকলের সামনে তুলে ধরতেই চিকিৎসাসেবার মত এ মহৎ পেশার পাশাপাশি হেল্থ জার্নালিজম্ করে যাচ্ছেন। আজ ডাঃ খান ইফতেখার এর জন্মদিন। এই বিশেষ দিনে তার জন্য রইল অসংখ্য শুভকামনা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তরুণ হেল্থ জার্নালিস্ট ডাঃ খান ইফতেখার এর পথচলা

আপডেট সময় : ০৩:৩২:০১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬