ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাকসু ভবনে হামলা ঘিরে রাবিতে উত্তেজনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. এমতাজ হোসেন কলকাতায় রাতজুড়ে ধরপাকড়: ১৪ জন আটক, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর ‎সরকারি ৬২ লাখ টাকার বিল দখল নিয়ে উত্তপ্ত ধর্মপাশা: সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ–পাল্টা অভিযোগ “জাবিতে ‘Decoding Time’ শিক্ষার্থীদের চোখ দিয়ে অতীত অনুসন্ধানের অনন্য প্রদর্শনী” চুপ্পুকে সেফ এক্সিট দিতে চায় বিএনপি: আখতার হোসেন কুবির বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত রামুতে পিএফজি ও ওয়াইপিএজি’র সভায় বক্তারা:শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা জোরদারের দাবী  জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা

টেকনাফে র‌্যাবের চিরুনি অভিযানে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ১৩৩ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মো:জাবেদুল আনোয়ার:

কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এর চিরুনি অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. আলী হোসেন প্রকাশ ‘শুগুলা’ (৪৩) গ্রেপ্তার হয়েছেন।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল জানতে পারে যে, জিআর সাজা পরোয়ানাভুক্ত এক পলাতক আসামি টেকনাফ পৌরসভার ঝরণা চত্বরে অবস্থান করছে। তথ্যের সত্যতা যাচাইয়ের পর মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা মো. আলী হোসেন প্রকাশ শুগুলাকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত নবী হোসেনের ছেলে এবং লায়লা বেগমের সন্তান।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে জারি করা সাজা পরোয়ানা বাস্তবায়নের লক্ষ্যে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টেকনাফে র‌্যাবের চিরুনি অভিযানে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:২৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬