ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু মারা গেছেন নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির পৃথক অভিযানে ৬ বার্মিজ গরু ও ৭৫০ কেজি ইউরিয়া সার জব্দ শহীদ শিল্পী আব্দুল্লাহ আল তাহির দুর্যোগে থেমে থাকেননি, বন্যার্ত মানুষের পাশে মানবিক শওকত হোসেন ফুটবল বিশ্বকাপের ইতিহাস নিয়ে কুবি কুইজ সোসাইটির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মহেশখালীতে দূূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে জেলা জামায়াতের আমীর বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত দেশ বিনির্মাণে তরুণদের প্রস্তুত থাকতে হব-শিবির জেলা সেক্রেটারী শান্তিগঞ্জে তালামীযের কমিটি গঠন,সভাপতি  কাজী রাসেল,সম্পাদক মামুন ‎ ঔষধি গ্রাম’ গড়ার প্রত্যয়ে ফটিকছড়িতে শাহ্ এমদাদীয়ার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফের গণঅভ্যুত্থান: নাহিদ

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনার অডিও ফাঁস : চট্টগ্রাম জুড়ে তোলপাড়

চট্টগ্রাম প্রতিনিধি :
  • আপডেট সময় : ০১:৪৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ১২০৩ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নিউজ ডেস্ক :

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে পায়ে গুলি করার পরিকল্পনার কথা বলা হয়েছে—এমন একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর লোহাগাড়া–সাতকানিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ফাঁস হওয়া অডিওতে সংসদ সদস্যের দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত আরমান উদ্দিনের কথোপকথন রয়েছে বলে দাবি করা হচ্ছে। এতে একজন নির্বাচিত সংসদ সদস্যকে উদ্দেশ্য করে সহিংস পরিকল্পনার ইঙ্গিত রয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা চলছে।

অডিওতে থাকা দুই ব্যক্তির মধ্যে একজন যে আরমান উদ্দিন—তা নিশ্চিত হওয়া গেছে। তবে অপর ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি।

অডিওর বিষয়ে জানতে চাইলে আরমান উদ্দিন বলেন, “চৌধুরী সাহেবকে কেন গুলি করতে যাবো।” পরে অডিওটি তার হোয়াটসঅ্যাপে পাঠাতে বলা হলে তিনি বলেন, “আগে আমাকে অডিওটি দেন, তারপর আমি আপনাকে বলতেছি।” তবে অডিও পাঠানোর পর তিনি আর কল রিসিভ করেননি।

সংরক্ষিত অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়—“লোহাগাড়ায় এমপি কেন আসবে? আসলে পায়ে গুলি করে জিজ্ঞেস করবো কেন এসেছে। লোহাগাড়ার এমপি আরমান সাহেব, এখানে আরমান সাহেবের কথাই চলবে।” জবাবে আরমান উদ্দিনকে বলতে শোনা যায়—“এমপিকে তো লোহাগাড়ায় না আসতে বলি। তারপরেও লোকজনের জ্বালায় আসে।”

কথোপকথনের এক পর্যায়ে অপর ব্যক্তি আরও বলেন—“বাদশা খালেদের মতো অস্ত্রশস্ত্র নিয়ে থাকবো।” জবাবে আরমান উদ্দিন বলেন, “এসব করলে পুলিশ আসবে, আর্মি আসবে, এমপি আসবে।”

অডিওতে একজন সংসদ সদস্যকে লক্ষ্য করে গুলির পরিকল্পনার বিষয়টি উঠে আসায় এবং সেখানে সহকারী আরমান উদ্দিনের জড়িত থাকার অভিযোগ ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ ও কৌতূহলও তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, অডিওতে অপর ব্যক্তিটি লোহাগাড়া এলাকায় বালু উত্তোলন ও মাটি কাটার সঙ্গে জড়িত প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ হতে পারেন। তবে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম গনমাধ্যমকে বলেন, “বিষয়টি আমরা গুরুত্বসহকারে খতিয়ে দেখছি। অডিওর সত্যতা, উৎস ও সংশ্লিষ্টদের ভূমিকা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনার অডিও ফাঁস : চট্টগ্রাম জুড়ে তোলপাড়

আপডেট সময় : ০১:৪৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬