Logo বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা আটক হলেন ‘নন-পলাতক আ.লীগের সভাপতি’ অ্যাডভোকেট কামাল সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার- তথ্য মন্ত্রী কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা আটক হলেন ‘নন-পলাতক আ.লীগের সভাপতি’ অ্যাডভোকেট কামাল সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার- তথ্য মন্ত্রী কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

যেভাবে গ্রেপ্তার হলেন আত্মগোপনে থাকা সাঈদ খোকন

নিউজ ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:




দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১।

বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।


এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে বারিধারার একটি বাসা থেকে মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে এসআরবি-১। দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাঈদ খোকনের অবস্থানের বিষয়ে গতকাল রাতে গোপন তথ্য পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে বারিধারা এলাকায় অভিযানে নামে এসআরবি-১-এর একটি বিশেষ দল।
অভিযানের একপর্যায়ে সকাল ৭টার দিকে বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 


গ্রেফতারের পরপরই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর তাকে গুলশান থানা পুলিশের হেফাজতে নেওয়া হয় এবং পরে গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
তবে সুনির্দিষ্ট কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সাঈদ খোকনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলা এবং দুর্নীতির অভিযোগ উল্লেখযোগ্য।


২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা অনুমোদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত তার ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন এবং ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি তাদের ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন।

বিষয়:

১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা
১

১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা

পশ্চিম তীরে সহিংসতা ও গাজার বন্যা নিয়ে জাপানের উদ্বেগ
২

পশ্চিম তীরে সহিংসতা ও গাজার বন্যা নিয়ে জাপানের উদ্বেগ

এমপি পদ থেকে  যে কারণে সরে দাঁড়ালেন ওসমান ফারুক
৩

এমপি পদ থেকে যে কারণে সরে দাঁড়ালেন ওসমান ফারুক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ, প্রকাশ তালিকা
৪

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ, প্রকাশ তালিকা

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো BAIUST Debate Club-এর নকআউট ও সেমিফাইনাল পর্ব
৫

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো BAIUST Debate Club-এর নকআউট ও সেমিফাইনাল পর্ব

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর বরখাস্ত
৬

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর বরখাস্ত

যেভাবে গ্রেপ্তার হলেন আত্মগোপনে থাকা সাঈদ খোকন
৭

যেভাবে গ্রেপ্তার হলেন আত্মগোপনে থাকা সাঈদ খোকন

ইসলামী শিক্ষার প্রসারে অধ্যাপক ড. ইয়াহইয়ার অবদান শীর্ষক সেমিনার
৮

ইসলামী শিক্ষার প্রসারে অধ্যাপক ড. ইয়াহইয়ার অবদান শীর্ষক সেমিনার

ধর্মপাশায় 'হাওর বাঁচাও আন্দোলন'র উপজেলা কমিটি গঠন, সভাপতি চয়ন, সম্পাদক আরিফ
৯

ধর্মপাশায় 'হাওর বাঁচাও আন্দোলন'র উপজেলা কমিটি গঠন, সভাপতি চয়ন, সম্পাদক আরিফ

থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি
১০

থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি

এলাকার খবর

সম্পর্কিত