Logo বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা আটক হলেন ‘নন-পলাতক আ.লীগের সভাপতি’ অ্যাডভোকেট কামাল সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার- তথ্য মন্ত্রী কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা আটক হলেন ‘নন-পলাতক আ.লীগের সভাপতি’ অ্যাডভোকেট কামাল সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার- তথ্য মন্ত্রী কক্সবাজারে সাংবাদিককে হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো BAIUST Debate Club-এর নকআউট ও সেমিফাইনাল পর্ব

নিজস্ব প্রতিবেদক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

 

নিজস্ব প্রতিবেদক: বাইউস্ট 

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (BAIUST)-এর BAIUST Debate Club আয়োজিত Inter-Department Debate Competition 2026-এর নকআউট ও সেমিফাইনাল পর্ব।

 ১৬ নভেম্বর সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত নকআউট পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অব.)। পরবর্তীতে দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সেমিফাইনাল পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মাহমুদ হোসাইন, এসপিপি। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের কো-অ্যাডভাইজার জনাব ইয়াকুব আলী, অ্যাডভোকেট শামীম আহমেদ, জনাবা শারমিন আক্তার, জনাবা আফরোজা আক্তার, জনাব আব্দুল্লাহ ভূঁইয়া ও জনাব নাসির আহমেদ।

নকআউট পর্বে বিজয়ী চারটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে ফাইনালে জায়গা করে নেয় Department of Law এবং Department of Business Administration। প্রতিযোগীরা তথ্যসমৃদ্ধ উপস্থাপনা, শক্তিশালী যুক্তি ও পাল্টা যুক্তির মাধ্যমে নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাসের পরিচয় দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন BAIUST Debate Club-এর ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন সাফকাত। তিনি বলেন, এ আয়োজন বিশ্ববিদ্যালয়ে একটি শক্তিশালী বিতর্ক সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ক্লাবের উপদেষ্টা জনাব শাহ জোবায়ের হোসেন তাঁর বক্তব্যে যুক্তিনির্ভর, সৃজনশীল ও দক্ষ শিক্ষার্থী গড়ে তুলতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

উল্লেখ্য, প্রতিযোগিতার ফাইনাল পর্ব আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মুখোমুখি হবে Department of Law ও Department of Business Administration।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রতিযোগীদের প্রাণবন্ত উপস্থাপনা এবং সম্মানিত অতিথিদের মূল্যবান দিকনির্দেশনায় সফলভাবে সম্পন্ন হয় এ আয়োজন। বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিবৃত্তিক চর্চা, যুক্তিবোধ ও সুস্থ বিতর্ক সংস্কৃতি বিকাশে প্রতিযোগিতাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

বিষয়:

১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা
১

১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা

পশ্চিম তীরে সহিংসতা ও গাজার বন্যা নিয়ে জাপানের উদ্বেগ
২

পশ্চিম তীরে সহিংসতা ও গাজার বন্যা নিয়ে জাপানের উদ্বেগ

এমপি পদ থেকে  যে কারণে সরে দাঁড়ালেন ওসমান ফারুক
৩

এমপি পদ থেকে যে কারণে সরে দাঁড়ালেন ওসমান ফারুক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ, প্রকাশ তালিকা
৪

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ, প্রকাশ তালিকা

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো BAIUST Debate Club-এর নকআউট ও সেমিফাইনাল পর্ব
৫

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো BAIUST Debate Club-এর নকআউট ও সেমিফাইনাল পর্ব

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর বরখাস্ত
৬

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর বরখাস্ত

যেভাবে গ্রেপ্তার হলেন আত্মগোপনে থাকা সাঈদ খোকন
৭

যেভাবে গ্রেপ্তার হলেন আত্মগোপনে থাকা সাঈদ খোকন

ইসলামী শিক্ষার প্রসারে অধ্যাপক ড. ইয়াহইয়ার অবদান শীর্ষক সেমিনার
৮

ইসলামী শিক্ষার প্রসারে অধ্যাপক ড. ইয়াহইয়ার অবদান শীর্ষক সেমিনার

ধর্মপাশায় 'হাওর বাঁচাও আন্দোলন'র উপজেলা কমিটি গঠন, সভাপতি চয়ন, সম্পাদক আরিফ
৯

ধর্মপাশায় 'হাওর বাঁচাও আন্দোলন'র উপজেলা কমিটি গঠন, সভাপতি চয়ন, সম্পাদক আরিফ

থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি
১০

থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি

এলাকার খবর

সম্পর্কিত