ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুহিয়া উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ নবগঠিত রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত মহানবী(সা.)এর আদর্শ অনুসরণ করে একটি ন্যায় ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব-প্রধানমন্ত্রী কলকাতায় বঙ্গসেনা’র মিছিল থেকে বাংলাদেশ ভাগ করার ডাক কুবিতে ‘ক্রাউন অব আর্গুমেন্টে’ গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন গণিত বিভাগ একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ ভারতে আবারো আন্দোলনের ডাক দিলো ককোরোচ জনতা পার্টি চান্দগাঁও এন এম সি উচ্চ বিদ্যালয়ে জি পি এ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায়–এম পি এরশাদ উল্লাহ কুবির নজরুল হলে দুই দফা মারামারি, বহিষ্কৃতদের নিরাপত্তা চেয়ে আবেদন শিশুর মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মা-বাবার ভূমিকা বা প্যারেন্টিং এর গুরুত্ব

গাজী নজরুল এমপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে জামায়াত

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৯:০২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১২৮ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নারী কেলেংকারিতে জড়িয়ে পড়া সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে জামায়াতে ইসলামী। এই ঘটনায় দলটি দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে ।

কমিটির প্রতিবেদন ইতোমধ্যে জমা দেয়া হয়েছে। এই তদন্ত প্রতিবেদনের আলোকে আজ দলটি নির্বাহী পরিষদের বৈঠক ডাকা হয়েছে। জামায়াতে ইসলামীর সূত্রগুলো জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও প্রকাশের পরপরই দলের পক্ষ থেকে একাধিক টিমের মাধ্যমে প্রকৃত চিত্র জানার চেষ্টা করা হয়। সেখানে গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলনের বিষয়ে কিছু প্রমাণ দলের হাতে চলে আসে।

জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এ ব্যাপারে আমার দেশকে জানান, যেকোনো অনৈতিকতা ও অপরাধের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ছাড় দেয়ার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, নৈতিক প্রশ্নে কে এমপি থাকলো বা না থাকলো তা আমাদের কাছে বিবেচনার বিষয় নয়। অনৈতিক কর্মকান্ড কিংবা অপরাধে জড়িয়ে পড়লে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

জামায়াতে ইসলামীর নেতাদের সাথে আলাপ করে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল থেকে বিষয়টি স্পষ্ট হয়ে যায় গাজী নজরুল ইসলাম নৈতিক স্খলন জনিত অপরাধের সাথে জড়িয়ে পড়েছেন।

এরপর দলের ভেতর থেকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য এক ধরনের চাপ সৃষ্টি হয়। এমনকি ইসলামী ছাত্র শিবির ও ইসলামী ছাত্রী সংস্থার নেতৃবৃন্দ একাধিক জামায়াত নেতাদের সাথে এ বিষয়ে কথা বলে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে শুধু সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কর্মকাণ্ড নয়, সাতক্ষীরা জেলা জামায়াতের ভুমিকা মুল্যায়ন করা হচ্ছে।

এ ব্যাপারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান পুরো বিষয়টি তদন্ত কার্যক্রম নিয়ে আজ একটি বৈঠক আছে। সংসদ সদস্যর ব্যাপারে দল কি সিদ্ধান্ত নেয় তা দ্রুত জানানো হবে।

সুত্র : আমার দেশ

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজী নজরুল এমপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে জামায়াত

আপডেট সময় : ০২:৪৯:০২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬