চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। সোমবার (১২ অক্টোবর) সকালে কার্যালয়ে গিয়ে নির্ধারিত চেয়ারে বসেন তিনি। পরে উপাচার্যকে ভেতরে রেখেই কার্যালয়ের ফটকে ফের তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
এদিকে উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের ঢাকায় অবস্থান করার কথা ছিল। এ কারণে ১১ ও ১২ অক্টোবর দুই দিনের জন্য যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আরাফাত রহমানকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়। শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে এ ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে একটি হাইয়েস মাইক্রোবাসে করে ক্যাম্পাসে পৌঁছান উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। ফটকে নিজেকে ‘শিক্ষক’ পরিচয় দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন তিনি। পরে ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে উপাচার্য ভবনের ফটকের তালা ভেঙে নিজের দপ্তরে যান। সেখানে উপাচার্যের জন্য নির্ধারিত চেয়ারে বসেন তিনি।
এ সময় তার কক্ষে চুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত ও সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন উপস্থিত ছিলেন। যদিও এ সময়ে উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি সভায় অংশ নিতে ঢাকায় অবস্থান করার কথা ছিল। এ কারণে ১১ ও ১২ অক্টোবর দুই দিনের জন্য যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আরাফাত রহমানকে উপাচার্যের রুটিন দায়িত্বও দিয়েছেন।
আন্দোলনরত যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাবিহা শবনম বলেন, “মুকুট পরলেই রাজা হওয়া যায় না, স্যার। পদে আসীন হওয়া আর সবার কাছে গ্রহণযোগ্যতা অর্জন করা এক বিষয় নয়। এত কিছুর পরও সংশ্লিষ্টদের আপত্তি ও প্রতিবাদ উপেক্ষা করে, তালা ভেঙে ভিসি ভবনে প্রবেশ করে আপনি ঠিক কী বার্তা দিতে চাইলেন, তা বোধগম্য নয়। একটি গুরুত্বপূর্ণ পদে আসীন ব্যক্তির কাছে আমরা দায়িত্ববোধ, সংযম ও সম্মানজনক আচরণ প্রত্যাশা করি। অথচ আপনার এই পদক্ষেপ সেই প্রত্যাশাকেই প্রশ্নবিদ্ধ করেছে। পদের মর্যাদা শুধু আসনে বসে নয়, আচরণ ও গ্রহণযোগ্যতার মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়। আপনার এই সিদ্ধান্তের প্রতি তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।”
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম বলেন, “অধ্যাপক আরাফাত রহমানকে আগামী ১১ ও ১২ অক্টোবর দুই দিনের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে। আমি মন্ত্রণালয়, ইউজিসি, রেজিস্ট্রার, ডিন এবং বিভিন্ন দপ্তর প্রধানকে এ বিষয়ে জানিয়েছি।”
অন্যদিকে, অচলাবস্থার মধ্যে রুটিন দায়িত্ব পালন প্রসঙ্গে অধ্যাপক আরাফাত রহমান বলেন, “শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের যত দ্রুত সম্ভব শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে আনা যায় এ বিষয়ে ব্যাপারে বোঝানোর চেষ্টা করব।”
প্রসঙ্গত, অধ্যাপক শেখ শরীফুল আলম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক। গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে তাকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে এর প্রতিবাদ এবং অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে পরদিন থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা।
এরই অংশ হিসেবে উপাচার্য ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও একই দাবিতে ওই দিন থেকে কর্মবিরতি পালন করে আসছেন। এ কারণে ২০ দিন ধরে চুয়েটে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভের মুখে এত দিন চুয়েট ক্যাম্পাসে যেতে পারেননি নতুন উপাচার্য শেখ শরীফুল আলম। তবে ২৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর যোগদানপত্র পাঠিয়ে উপাচার্য হিসেবে যোগদান করেন তিনি।
চুয়েটে তালা ভেঙ্গে কার্যালয়ে প্রবেশ করা ভিসিকে রুমে রেখেই তালা দিলো বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১৪:১২
অডিও সংবাদ
শুনতে প্লে করুন

বিষয়:
সাংবাদিকরাই জাতির জাগ্রত বিবেক — রুহিয়া উপজেলা প্রেসক্লাবে জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন
ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: প্রথম ধাপে তিন ইউনিয়ন
চকরিয়ায় ফ্যামিলি কার্ড ঘিরে তৎপরতা, দেশব্যাপী তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: বঙ্গভবনকে উপ-নির্বাচনের প্রচারে ব্যবহার করা হচ্ছে— জাগপার মুখপাত্র রাশেদ প্রধান
চুয়েটে তালা ভেঙ্গে কার্যালয়ে প্রবেশ করা ভিসিকে রুমে রেখেই তালা দিলো বিক্ষুব্ধ শিক্ষার্থীরা
তালা ভেঙে প্রশাসনিক ভবনে চুয়েটের নতুন ভিসি
হাওর বাঁচাও আন্দোলনের জরুরি সভা অনুষ্ঠিত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সঈদ
ইসলামপুরে আলাই বিলে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে থানা ঘেরাও ও বিক্ষোভ
রিয়াদ বিমানবন্দরে হামলায় তীব্র নিন্দা বাংলাদেশের
ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা
দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ
মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর
গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি
আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ
মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির
২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!
নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ