গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় প্রতিদিন পেট্রলবোমা হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক সরকার প্রধান ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গ্রামীণ ব্যাংকের ওপর হামলা শুধু একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়, বরং লাখো দরিদ্র নারীর নিরাপত্তা, স্বনির্ভরতা ও তাদের সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।
সোমবার (২৩ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে গ্রামীণ ব্যাংকে ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরে হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি। একই সঙ্গে এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় ও গ্রামীণ ব্যাংকের বন্ধুদের সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে অধ্যাপক ইউনূস বলেন, সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটছে। স্থানীয় গণমাধ্যমের খবরে এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীদের জড়িত থাকার কথা বলা হচ্ছে। চট্টগ্রামে তার নিজের বাড়িও হামলার শিকার হয়েছে বলে জানান তিনি। ওই বাড়িতেই তিনি গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের সূচনা করেছিলেন। বর্তমানে তার দুই ছোট ভাই পরিবার নিয়ে সেখানে বসবাস করেন।
গ্রামীণ ব্যাংকের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, চলতি নভেম্বর মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলা চালানো হচ্ছে এবং হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা চালানো হয়েছে। বেশ কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন।
হামলাকারীদের অপপ্রচারের জবাব দিয়ে অধ্যাপক ইউনূস বলেন, হামলাকারীরা মিথ্যা প্রচারণা চালিয়ে দাবি করছে যে গ্রামীণ ব্যাংকের মালিক তিনি এবং ব্যাংকটি তিনিই পরিচালনা করেন। অথচ ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশ শেয়ারের মালিক সরকার। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করার পর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি কখনোই ব্যাংকটির কোনো শেয়ারের মালিক ছিলেন না বলেও স্পষ্ট করেন।
গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদ্যাপনের এই সময়ে ব্যাংকের ওপর হামলা মানে দরিদ্র নারীদের নিরাপত্তা, স্বাধীনতা ও তাদের সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।
সহিংসতা কেবল গ্রামীণ ব্যাংকেই সীমাবদ্ধ নেই উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতৃত্বদানকারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া বিএনপির তিনজন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানাতেও অগ্নিসংযোগ করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, ব্যাংকের ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে আরও জোরদার নিরাপত্তা চাওয়া হয়েছে। হামলাস্থলগুলোতে দ্রুত পদক্ষেপ নেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ইউনূস প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ ও অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধুদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা সর্বোচ্চ পর্যায় থেকে এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করছেন, তাদের শুভবুদ্ধি ফিরিয়ে আনতে ভূমিকা রাখুন।
গ্রামীণ ব্যাংকে হামলা ; লাখো নারীর ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত-- প্রফেসর ইউনুছ

নিউজ ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১৭:৪৭
অডিও সংবাদ
শুনতে প্লে করুন

বিষয়:
ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ
গ্রামীণ ব্যাংকে হামলা ; লাখো নারীর ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত-- প্রফেসর ইউনুছ
আশাশুনিতে রাতের আঁধারে সড়কের ব্যারিকেড কেটে ফেলার অভিযোগ, অবাধে চলছে ভারী যানবাহন, ঝুঁকিতে গ্রামীণ সড়ক
রুহিয়ায় মহান বিজয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত
উত্তর হারবাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
এনসিপি নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আশাশুনিতে বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইন মামলাসহ গ্রেপ্তার ৫
বিকেএসপিতে ঢাকা কলেজ প্রাক্তন রোভার স্কাউট ফোরামের ফ্যামিলি ক্যাম্প অনুষ্ঠিত
রামুতে ট্রেন দুর্ঘটনায় আহত তানিয়া না ফেরার দেশে
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় এক হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা
দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ
মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর
গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি
আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ
মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির
২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!
নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ