Logo বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার

নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার

অনলাইন ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:


ইসরায়েলের রাজনীতিতে দীর্ঘ তিন দশক ধরে একচ্ছত্র আধিপত্য করে আসা বেনিয়ামিন নেতানিয়াহুর দিন কি তবে ফুরিয়ে এলো? ২৬তম পার্লামেন্ট নির্বাচনে তার উগ্র ডানপন্থি জোট সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এর ফলে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন বিরোধী দল ইয়াশার পার্টির প্রধান তথা সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকে। আর এই পরিবর্তনের মধ্য দিয়ে এটিই এখন স্পষ্ট যে, নেতানিয়াহুকে ছাড়াই গঠিত হতে যাচ্ছে ইসরায়েলের পরবর্তী সরকার।

১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ন্যূনতম ৬১টি আসন। ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো একক দল বা জোট সরাসরি এই ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেনি। তবে নেতানিয়াহুর কট্টর ডানপন্থি জোটের আসন সংখ্যা বড় ব্যবধানে কমে যাওয়ায় বিরোধী শিবিরে নতুন আশার সঞ্চার হয়।


নির্বাচনের পরপরই নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে এককাট্টা হন বিরোধী নেতারা। ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোটের (২১ আসন) নেতৃত্বে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ‘টুগেদার’ (১২ আসন), ইয়ার গোলানের ‘ডেমোক্র্যাটস’ (৮ আসন) এবং আভিগদোর লিবারম্যানের ‘ইসরায়েল বেইতেনু’ (৭ আসন) মিলে ৪৮টি আসনের একটি শক্তিশালী ইহুদিবিরোধী ব্লক তৈরি করে। তবে সরকার গঠনের চাবিকাঠি চলে যায় ইসরায়েলের আরব সংখ্যালঘু দলগুলোর হাতে। নেতানিয়াহু সরকারের প্রতি তীব্র ক্ষোভ থেকে আরব ভোটারদের ব্যাপক উপস্থিতির ফলে ‘জয়েন্ট লিস্ট’ ১১টি এবং মনসুর আব্বাসের রা’আম পার্টি ৮টি আসন জিতে নেয়। বিরোধী ইহুদি জোটের ৪৮টি এবং আরব দলগুলোর ১৯টি আসন মিলিয়ে মোট ৬৭টি আসনের এক অপ্রতিরোধ্য সমীকরণ তৈরি হয়, যা আইজেনকোটের প্রধানমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত করে দেয়।
ক্ষমতা হাতছাড়া হতে দেখে মরিয়া হয়ে ওঠেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের হুমকি এবং আঞ্চলিক নিরাপত্তার দোহাই দিয়ে তিনি আইজেনকোটের সামনে ‘জাতীয় ঐক্যের সরকার’ গঠনের প্রস্তাব রাখেন। কিন্তু রোববারের আনুষ্ঠানিক বৈঠকটি কোনো ফল বয়ে আনেনি; কারণ দুজনই প্রধানমন্ত্রী পদের দাবিতে অনড় ছিলেন।


এরই মধ্যে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২ ও সম্প্রচারমাধ্যম কানে প্রকাশিত একাধিক বিস্ফোরক প্রতিবেদন নেতানিয়াহুর সব রাজনৈতিক চাল ভন্ডুল করে দেয়। একদিকে প্রকাশ্যে তিনি আরব দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে কারচুপি ও সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তুলে বিষোদ্গার করছিলেন; অন্যদিকে ফাঁস হওয়া তথ্যে দেখা যায়, নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেল এবং তার সরকারের একজন মন্ত্রী গোপনে জয়েন্ট লিস্টের নেতা আহমেদ তিবি ও রা’আমের প্রধান মনসুর আব্বাসের সঙ্গে যোগাযোগ করে আইজেনকোটের সরকার গঠনে বাধা দেওয়ার অনুরোধ করেছিলেন।
কেবল তাই নয়, তদন্তে বেরিয়ে আসে আরও ভয়ংকর তথ্য। নির্বাচনের দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সাবেক সহকারীর দেওয়া ভিত্তিহীন তথ্যের ওপর নির্ভর করে পুলিশ রা’আম পার্টির কর্মীদের গ্রেপ্তার করেছিল এবং গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধান আরব আইনপ্রণেতাদের ফোনে আড়িপাতার অনুমতি চেয়েছিলেন। এই ঘটনাকে ‘অভ্যুত্থানের প্রচেষ্টা’ হিসেবে আখ্যায়িত করে আইজেনকোট সাফ জানিয়ে দেন, নেতানিয়াহু আর এক মিনিটও সরকারপ্রধানের পদে থাকার যোগ্য নন। এর ফলে লিকুদ পার্টির সঙ্গে কোনো ধরনের জোট গঠনের সম্ভাবনা চিরতরে নাকচ হয়ে যায়।
সরকার গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার আগেই নেসেটের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে আইজেনকোটের জোট। লিকুদ পার্টির স্পিকার আমির ওহানাকে সরিয়ে আইজেনকোটের মিত্র ও সাবেক ধর্ম বিষয়ক মন্ত্রী মাতান কাহানাকে নতুন স্পিকার হিসেবে বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। স্পিকার পদটি হাতবদল হওয়ার অর্থ হলো, নেতানিয়াহু সরকারের আনা বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার আইনগুলো বাতিল করা এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতা খতিয়ে দেখতে স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের পথ খুলে যাওয়া।
তবে নেতানিয়াহু-পরবর্তী ইসরায়েলের পথচলা মোটেও মসৃণ হবে না। ধর্মনিরপেক্ষ উদারপন্থি, কট্টর জাতীয়তাবাদী এবং আরব দলগুলোর সমর্থনে গঠিত এই বিশাল জোটের আদর্শিক ঐক্য ধরে রাখাই হবে আইজেনকোটের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। বিশেষ করে, কট্টর গোঁড়া ইহুদিদের (আল্ট্রা-অর্থোডক্স) বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি দেওয়ার মতো স্পর্শকাতর ইস্যুতে জোটের শরিকদের মধ্যে মতপার্থক্য সামাল দেওয়া কঠিন হবে।


অন্যদিকে, ক্ষমতার বাইরে চলে গেলে নেতানিয়াহুর জন্য অপেক্ষা করছে কঠিন আইনি লড়াই। তার বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাগুলোর বিচারিক কার্যক্রম নতুন গতি পাবে, যা তাকে কারাগার পর্যন্ত নিয়ে যেতে পারে।
আঞ্চলিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটেও এই পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে নেতানিয়াহু যেভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিয়ে আসছিলেন, আইজেনকোটের নেতৃত্বে নতুন সরকার এলে সেই কট্টর অবস্থানে কিছুটা পরিবর্তন আসতে পারে। গাজা যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়া, অভ্যন্তরীণ বিভাজন দূর করা এবং আরব নাগরিকদের আস্থা ফিরিয়ে আনার মধ্য দিয়ে ইসরায়েল কি সত্যিই এক নতুন যুগে প্রবেশ করতে পারবে, নাকি ভঙ্গুর জোটের কারণে দেশটি আবারও আগাম নির্বাচনের চক্রে ঘুরপাক খাবে—এখন সেটিই দেখার বিষয়।

বিষয়:

চকরিয়ার চিংড়ি চত্বরে আল-হেরা মাদরাসার উদ্বোধন, প্রধান অতিথি ইউএনও শাহীন দেলওয়ার
১

চকরিয়ার চিংড়ি চত্বরে আল-হেরা মাদরাসার উদ্বোধন, প্রধান অতিথি ইউএনও শাহীন দেলওয়ার

সারাদেশে নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ
২

সারাদেশে নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
৩

মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
৪

মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
৫

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার
৬

নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার

দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ
৭

দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ

১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা
৮

১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা

পশ্চিম তীরে সহিংসতা ও গাজার বন্যা নিয়ে জাপানের উদ্বেগ
৯

পশ্চিম তীরে সহিংসতা ও গাজার বন্যা নিয়ে জাপানের উদ্বেগ

এমপি পদ থেকে  যে কারণে সরে দাঁড়ালেন ওসমান ফারুক
১০

এমপি পদ থেকে যে কারণে সরে দাঁড়ালেন ওসমান ফারুক

এলাকার খবর

সম্পর্কিত