কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন।
মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ নুরুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় , কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান এর মেয়াদ পূর্ণ হওয়ায় তার পরিবর্তে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মহিউদ্দিনকে হলের প্রভোস্ট হিসেবে যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ (দুই) বছরের জন্য নির্দেশক্রমে নিয়োগ প্রদান করা হয়েছে।
এ বিষয়ে ড. মোহাম্মদ মহিউদ্দিন বলেন,
"আমি নিয়োগের চিঠি পেয়েছি, আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। সকলের সহযোগিতা নিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। চেষ্টা করবো হলের সকল বিষয় নজর রেখে হলকে সুন্দরভাবে পরিচালনা করার।"
হলের বিদ্যমান বিভিন্ন সমস্যা ও ডাইনিংয়ের খাবারের মান উন্নয়নে কোনো ব্যবস্থা নিবেন কিনা এই প্রশ্নে তিনি বলেন, "হলের বিভিন্ন সমস্যা গুলো আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে সমাধান করা সম্ভব। এবং ডাইনিংয়ের খাবারের মান যেনো ঠিক থাকে সেজন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো। "